হোম > বিনোদন > সিনেমা

‘আলপিন’ ছবিতে একসঙ্গে মিলন, ববি ও সাঞ্জু

আনিসুর রহমান মিলন, ববি হক ও সাঞ্জু জন—দেশের বিনোদনপাড়ার এই পরিচিত তিন মুখ একসঙ্গে হাজির হচ্ছেন এবার। তাঁরা অভিনয় করবেন ‘আলপিন’ নামে নতুন একটি ছবিতে। এটি পরিচালনা করবেন জনপ্রিয় নাট্যনির্মাতা আল হাজেন। চিত্রনাট্য লিখেছেন মিজানুর রহমান বেলাল।

আজ (১৭ জানুয়ারি) সন্ধ্যায় আরটিভির নিজস্ব কার্যালয়ে ওয়েব ফিল্মটিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন তাঁরা। ওই সময় উপস্থিত ছিলেন আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা ও বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের পরিচালক সৈয়দ আশিক রহমান, নির্মাতা আল হাজেনসহ ছবির তিন অভিনয়শিল্পী মিলন, ববি ও সাঞ্জু জন।

ওয়েব ফিল্ম আলপিন-এর পরিচালক আল হাজেন বলেন, ‘ভিন্ন রকমের একটি গল্প নিয়ে আমরা হাজির হতে যাচ্ছি। দর্শকের কথা মাথায় রেখেই ছবিটির গল্প সাজিয়েছি আমরা। আশা করি সবাই আমাদের জন্য ভালোবাসা রাখবেন।’

আনিসুর রহমান মিলন বলেন, ‘এ ছবিতে আমি অভিনয় করছি পুলিশের চরিত্রে। এর আগেও পুলিশের চরিত্রে অভিনয় করেছি তবে এই গল্পে কিছু ভিন্নতা আছে।’

চিত্রনায়িকা ববি বলেন, ‘বছরের শুরুতেই এমন একটি কাজের সঙ্গে যুক্ত হতে পেরে ভালো লাগছে। বেঙ্গল মাল্টিমিডিয়ার সঙ্গে এটাই আমার প্রথম কাজ। যে চরিত্রে অভিনয় করতে যাচ্ছি তাও প্রথম। এ ছবিতে আমি অভিনয় করছি সাংবাদিক চরিত্রে। মূলত অনুসন্ধানমূলক লেখালেখি করাই হচ্ছে আমার কাজ।’

নির্মাতা জানিয়েছেন, শিগগিরই ঢাকার বিভিন্ন মনোরম লোকেশনে ওয়েব ফিল্ম আলপিন-এর দৃশ্যধারণ শুরু হবে।

সৈয়দ শাকিলের প্রথম সিনেমায় শরিফুল রাজ

চলচ্চিত্রে সংকট ও গণমাধ্যমের ভূমিকা নিয়ে সেমিনার

জন্মদিনে নতুন সিনেমার ঘোষণা দিলেন পরীমনি

শরৎচন্দ্রের সৌদামিনী হয়ে আসছেন রাজ রিপা

মাত্র ৩ কোটির সিনেমা, আয় ছাড়াল শতকোটি

নেটফ্লিক্সে মোশাররফ করিম অভিনীত দুই সিরিজ

মুক্তির তালিকায় থাকা নির্বাচিত সিনেমা ও সিরিজ

মুক্তি পাচ্ছে দেশ-বিদেশের দুই সিনেমা

ধীমনের নতুন ইংরেজি সিনেমা ‘ডিটেকটিভ’

সৌখিনের পরিচালনায় অপূর্ব-নিহার ‘ভালো আছো তো?’