হোম > বিনোদন > সিনেমা

জুনে আসছে নিরব-মিথিলার প্রথম সিনেমা ‘অমানুষ’

বাংলাদেশে মিথিলার প্রথম সিনেমা ‘অমানুষ’। কলকাতায় গিয়ে পরপর কয়েকটি সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার আগে ‘অমানুষ’-এর কাজ শেষ করে গিয়েছিলেন অভিনেত্রী। অনন্য মামুন পরিচালিত এ সিনেমায় মিথিলার নায়ক নিরব। গত বছরের ২৫ মার্চ সাভারের বিরুলিয়ায় ‘অমানুষ’-এর শুটিং শুরু হয়।

বৃহস্পতিবার জানা গেল, নিরব-মিথিলার প্রথম সিনেমা ‘অমানুষ’ হলে আসছে। আগামী ১৭ জুন দেশব্যাপী মুক্তি পাবে সিনেমাটি। নির্মাতা অনন্য মামুন ও চিত্রনায়ক নিরব—দুজনেই খবরটি নিশ্চিত করেছেন।

‘অমানুষ’ মুক্তির ঘোষণা উপলক্ষে একটি পোস্টারও প্রকাশ করা হয়েছে।

জানা গেছে, থ্রিলার ঘরানার এ সিনেমায় এক দুর্ধর্ষ বনদস্যুর চরিত্রে অভিনয় করেছেন নিরব। তাঁর চরিত্রের নাম ওসমান। আর মিথিলার চরিত্রের নাম নুদরাত।

নিরব-মিথিলা ছাড়া ‘অমানুষ’ সিনেমায় আরও অভিনয় করেছেন কাজী নওশাবা আহমেদ, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, ডন, আনন্দ খালেদ প্রমুখ।

ট্রেলার শেয়ার করে সিয়াম লিখলেন, ‘রাক্ষস মাঝরাতেই আসে’

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা পড়েছে ‘প্রিন্স’, প্রকাশ পেল টিজার

ঈদে নারায়ণগঞ্জে যাত্রা শুরু করছে স্টার সিনেপ্লেক্স

প্রকাশ পেল ‘রাক্ষস’ সিনেমার প্রথম পোস্টার

‘প্রিন্স’ সিনেমার টিজার প্রকাশ, গ্যাংস্টারের লুকে দেখা দিলেন শাকিব

৪৪ বছর পর আবার ‘এই মন তোমাকে দিলাম’ গাইলেন সাবিনা ইয়াসমীন

‘উৎসব’কে ছাড়িয়ে যাওয়ার প্রত্যাশায় ‘বনলতা এক্সপ্রেস’

‘রাক্ষস’ সিনেমার আইটেম গানে বলিউডের নাতালিয়া

সিনেমা ইন্ডাস্ট্রিকে ‘ডাস্টবিন’ বলার কারণ জানালেন অপু বিশ্বাস

নজরকাড়া মিমির ছবি