হোম > বিনোদন > সিনেমা

মারা গেছেন চলচ্চিত্র অভিনেতা জাভেদ

বিনোদন প্রতিবেদক, ঢাকা

অভিনেতা জাভেদ। ছবি: সংগৃহীত

মারা গেছেন বাংলা সিনেমার সোনালি যুগের অভিনেতা ইলিয়াস জাভেদ। তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। অনেক দিন ধরে ক্যানসারে ভুগছিলেন। আজ বুধবার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকার উত্তরার একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর স্ত্রী ডলি চৌধুরী।

ডলি চৌধুরী জানান, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন জাভেদ। ক্যানসারে আক্রান্ত ছিলেন। বার্ধক্যজনিত নানা জটিলতাও ছিল। অনেকটা সময় হাসপাতালে ভর্তি ছিলেন। সম্প্রতি বাসায় রেখে তাঁর চিকিৎসাসেবা চালিয়ে নেওয়া হচ্ছিল। হাসপাতাল থেকে চিকিৎসক ও দুজন নার্স এসে বেশ কিছুদিন ধরে তাঁর চিকিৎসাসেবা দিচ্ছিলেন। আজ সকালে জাভেদের শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হয়। এরপর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ষাটের দশকে নৃত্যপরিচালক হিসেবে চলচ্চিত্রে কাজ শুরু করেন জাভেদ। তাঁর নৃত্য পরিচালনায় প্রথম সিনেমা ছিল কায়সার পাশার পরিচালনায় উর্দু সিনেমা ‘মালান’। ১৯৬৪ সালে উর্দু সিনেমা ‘নয়ি জিন্দেগি’ দিয়ে অভিনয়জীবন শুরু হয় জাভেদের। তাঁর অভিনীত আলোচিত সিনেমার তালিকায় রয়েছে ‘মালকা বানু’, ‘অনেক দিন আগে’, ‘শাহজাদি’, ‘নিশান’, ‘রাজকুমারী চন্দ্রবান’, ‘কাজল রেখা’, ‘সাহেব বিবি’ ইত্যাদি।

ঘরে বসে দেখা যাবে আফরান নিশোর ‘দম’

আমার সিনেমাগুলো দায়সারাভাবে মুক্তি পাচ্ছে: জিয়াউল রোশান

নতুন সম্ভাবনার বার্তা নিয়ে শুরু হচ্ছে কান চলচ্চিত্র উৎসব

জাহাঙ্গীরনগরে ‘রইদ’-এর গান

‘দৃশ্যম ৩’ সিনেমার ট্রেলারে ভয়, রহস্য আর বিবেকের দংশন

ভুল থেকে শিক্ষা নিয়ে প্রচারে এগিয়ে শাকিব

দেবাশীষের পরিচালনায় সজল ও মিষ্টি জান্নাত

শিশুতোষ সিনেমা: রোমাঞ্চকর অভিযানের গল্পে ‘গুপ্তধনের খোঁজে’

মুক্তি পাচ্ছে ‘সর্দারবাড়ির খেলা’ সঙ্গে ‘মর্টাল কম্ব্যাট ২’

সেরিয়েনক্যাম্প ফেস্টিভ্যালে সাদের সিরিজ ‘অ্যানি’