হোম > বিনোদন > বলিউড

আর ডি বর্মণের বায়োপিকে ফারহান আখতার

বিনোদন ডেস্ক

বলিউডে তৈরি হচ্ছে রাহুল দেব বর্মণের বায়োপিক, যাঁকে বেশির ভাগ মানুষ আর ডি বর্মণ বলেই চেনেন। তাঁর জীবনের গল্প নিয়ে সিনেমা বানাচ্ছেন পরিচালক নীরাজ পান্ডে। গত ফেব্রুয়ারিতে জানা গিয়েছিল এ খবর। এবার প্রকাশ্যে এল অভিনেতার নাম। এ বায়োপিকে পর্দার আর ডি বর্মণ হবেন ফারহান আখতার।

ক্রিকেট তারকা মহেন্দ্র সিং ধোনির বায়োপিক ‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ বানিয়ে পরিচিতি পেয়েছেন নীরাজ পান্ডে। এবার আর ডি বর্মণের জীবনের গল্প পর্দায় তুলে ধরার উদ্যোগ নিয়েছেন তিনি। আর ডি বর্মণের মতো বহুমুখী প্রতিভাবান সংগীত তারকার প্রতি শ্রদ্ধাঞ্জলি হিসেবেই সিনেমাটি বানাতে চান পরিচালক।

সংবাদমাধ্যম পিঙ্কভিলা জানিয়েছে, এই প্রখ্যাত সুরকার ও সংগীতশিল্পীর চরিত্রে অভিনয়ের জন্য ফারহান আখতারের সঙ্গে আলোচনা চালাচ্ছেন নীরাজ পান্ডে। অভিনয়ের বাইরে গানেও বেশ দখল আছে ফারহানের। বলিউডে এর আগে ‘ভাগ মিলখা ভাগ’ বায়োপিকে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছিল। সব মিলিয়ে একজন সফল গায়ক ও পারফরমার হিসেবে আর ডি বর্মণের চরিত্রকে ফারহানই নিখুঁতভাবে পর্দায় ফুটিয়ে তুলতে পারবেন বলে মনে করছেন নির্মাতা। ফারহানও এ চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়ে উচ্ছ্বসিত।

আর ডি বর্মণের চরিত্রে অভিনয়ের জন্য কঠিন প্রস্তুতির মধ্য দিয়ে যেতে হবে ফারহানকে। তাঁর হাঁটাচলা, কথা বলার ধরন থেকে শুরু করে বাদ্যযন্ত্র বাজানোর কৌশল—সবকিছু রপ্ত করতে কয়েক মাস প্রশিক্ষণ নেবেন ফারহান। শরীরের গঠনেও কিছু পরিবর্তন আনতে হবে।

নির্মাতা এরই মধ্যে আর ডি বর্মণের বেশ কিছু কালজয়ী গানের অফিশিয়াল রাইটস নিয়েছেন, যা সিনেমার ন্যারেটিভে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। গানগুলোর নতুন ভার্সন তৈরির কাজ শুরু হয়ে গেছে।

জানা গেছে, আর ডি বর্মণের সংগীত ক্যারিয়ারের সাফল্যগাথার পাশাপাশি এ বায়োপিকে উঠে আসবে তাঁর উত্থান-পতন, প্রেম, একাকিত্ব এবং ভারতীয় সংগীতের বৈপ্লবিক পরিবর্তনের নানা অধ্যায়। সব ঠিক থাকলে এ বছরের শেষ দিকে শুটিং ফ্লোরে গড়াবে বায়োপিকটি।

আর ডি বর্মণের এই বায়োপিক ছাড়াও আরেক প্রখ্যাত সংগীতশিল্পীর ভূমিকায় দেখা যাবে ফারহানকে। কিংবদন্তি ইংলিশ রক ব্যান্ড ‘দ্য বিটলস’-এর বায়োপিক বানাচ্ছেন অস্কারজয়ী ব্রিটিশ পরিচালক স্যাম মেন্ডিস। এতে বিশ্ববিখ্যাত সেতারবাদক পণ্ডিত রবিশঙ্করের ভূমিকায় অভিনয় করছেন ফারহান আখতার।

আলফার টিজারে বিধ্বংসীরূপে আলিয়া

কলেজে প্রতিপক্ষের ছাত্রনেতারা তুলে নিয়ে গিয়েছিল, ইমতিয়াজ আলী জানালেন সেই অভিজ্ঞতা

নার্সদের পক্ষে আওয়াজ তুললেন কঙ্গনা

‘পেড্ডি’ সিনেমায় জাহ্নবী অভিনীত চরিত্র নিয়ে বিতর্ক: ক্ষমা চাইলেন নির্মাতা, বদলে যাচ্ছে দৃশ্য

সালমানের জীবনের বিতর্কিত অধ্যায় নিয়ে সিনেমা, আইনি নোটিশ পাঠালেন অভিনেতা

হিজাব পরায় কট্টরপন্থীদের কটাক্ষের মুখে অঙ্কিতা লোখান্ডে

ফারহান-রণবীরের দ্বন্দ্ব মেটাতে এগিয়ে এলেন সালমান খান

বলিউডে নিষিদ্ধ হওয়া প্রসঙ্গে যা বললেন রণবীর সিং

ব্রাহ্মণ সম্প্রদায়কে ‘অপমান’: পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

দেনা করে বাবাকে ঘড়ি উপহার, উল্টো ঝাড়ি খেয়েছিলেন সালমান খান