হোম > বিনোদন > বলিউড

মা হয়েছেন প্রিয়াঙ্কা

বিচ্ছেদের গুঞ্জন যখন চলছিল, তখনই মা হওয়ার খবর দিলেন ভারতের তারকা অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। তবে প্রকৃতির স্বাভাবিক নিয়মে নয়, সারোগেসির মাধ্যমে জন্ম হয়েছে তাঁর সন্তানের। ভারতীয় বেশ কিছু সংবাদমাধ্যমের দাবি, তাঁদের নাকি মেয়ে হয়েছে।

শুক্রবার রাতে নিজের ইনস্টাগ্রামে মা হওয়ার সংবাদটি দেন প্রিয়াঙ্কা। একই পোস্ট শেয়ার করেন তাঁর স্বামী গায়ক-গীতিকার নিক জোনাসও।

পোস্টে তারা লিখেছেন, ‘আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে সারোগেসির মাধ্যমে আমরা আমাদের সন্তানকে পৃথিবীতে এনেছি। বিশেষ এই সময়ে আমরা পরিবারের দিকে মনোযোগী। সবাই আমাদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করবেন বলে আশা করছি।’  

বহু বলিউড তারকা সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন এই তারকা জুটিকে। বলিউডের থেকে হলিউডে সময় বেশি দিলেও বলিউডে প্রিয়াঙ্কার বন্ধুর সংখ্যা কম নয়। লারা ভূপতি, পূজা হেগড়ে, নেহা ধুপিয়া থেকে আলিয়া ভাট, ভিকি কৌশলসহ অনেকেই শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন সোশ্যাল মিডিয়াতেই।

হুমা কুরেশি লিখেছেন, দারুণ খবর। দুজনকে অনেক অভিনন্দন। পূজা হেগড়ে লিখেছেন, অনেক ভালোবাসা আর উজ্জ্বল মুহূর্ত পাঠালাম। খুব সুন্দর হোক সবকিছু। এশা গুপ্তা ভালোবাসা জানিয়েছেন। একই রকমভাবে অনুভূতির কথা জানিয়েছেন প্রিয়াঙ্কার পুরোনো বন্ধু লারাও।

মিনি মাথুর লিখেছেন, খবরটা শুনে দারুণ লাগছে। প্রিয়াঙ্কা এবং নিককে অভিনন্দন জানিয়েছেন তিনি। নেহা ধুপিয়া লিখেছেন, এখনও পর্যন্ত পাওয়া সেরা খবর। প্রজ্ঞা কাপুরও প্রায় একই ভাষাতে জানিয়েছেন, এমন ভালো খবর বহু দিন পরে শুনলেন।

২০১৮ সালের প্রিয়াঙ্কা চোপড়া আর নিক জোনাস বিয়ে করেছেন। ১ ডিসেম্বর হয়েছে খ্রিষ্টান রীতিতে। ২ ডিসেম্বর হিন্দু রীতিতে বিয়ে হয়েছে। দুই দিনই বিবাহবার্ষিকী হিসেবে উদ্‌যাপন করেন এই দম্পতি।

বলিউড সম্পর্কিত আরও পড়ুন:

মটকা কিং সিরিজের সাফল্যে দ্বিতীয় সিজনের ঘোষণা

বছর শেষে বিয়ে করছেন হুমা কুরেশি

‘ছেলে বাড়ি-গাড়ি কিছুই চায় না’, জেন-জিদের নিয়ে মুগ্ধ আর মাধবন

রাজ-ডিকের নতুন সিনেমায় সুপারহিরো সালমান খান, শুটিং শুরু অক্টোবরে

দুই মিনিটের নাটিকায় বুঁদ ভারত, মাইক্রো-ড্রামার বাজার এখন ৩০ কোটি ডলার

বোনের ক্যারিয়ার বাঁচাতে তদবির করেছেন প্রিয়াঙ্কা, তাঁর পরামর্শেই বিজেপিতে রাঘব!

‘থ্রি ইডিয়টস’-এর সিকুয়েলের খবর নিশ্চিত করলেন আমির খান

মোহনলালের জন্মদিনে মুক্তি পাবে ‘দৃশ্যম ৩’

ওয়েব সিরিজ হয়ে ফিরছে ‘কাভি আলবিদা না ক্যাহনা’

খলনায়ক হয়ে ফিরছেন সঞ্জয় দত্ত