হোম > শিক্ষা > ক্যাম্পাস

জবিতে দুই দিনব্যাপী সংগীত উৎসব শুরু

জবি প্রতিনিধি‎‎

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আজ থেকে শুরু হয়েছে দেশের খ্যাতিমান সংগীতশিল্পীদের অংশগ্রহণে দুদিনব্যাপী সংগীত উৎসব। ছবি: আজকের পত্রিকা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) পঞ্চমবারের মতো দেশের খ্যাতিমান সংগীতশিল্পীদের অংশগ্রহণে দুই দিনব্যাপী সংগীত উৎসব শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের উদ্যোগে এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজন করা হয়েছে ‘রবীন্দ্র-নজরুল উৎসব’।

আজ বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এই উৎসবের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. রইস উদ্দিন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. তাহমিনা আক্তার, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আজম এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শারমিন।

আয়োজকেরা জানান, দুই দিনব্যাপী উৎসবের প্রথম দিনটি সাজানো হয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করে ‘রবীন্দ্র পর্ব’ হিসেবে। দ্বিতীয় দিন আগামীকাল বৃহস্পতিবার জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করে অনুষ্ঠিত হবে ‘নজরুল পর্ব’।

উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সংগীত বিভাগের চেয়ারম্যান ড. অনিমা রায় বলেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম বাঙালির সংস্কৃতি ও চেতনার দুই উজ্জ্বল নক্ষত্র। তাঁদের সাহিত্য ও সংগীত নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এবং সাংস্কৃতিক মূল্যবোধ চর্চার ক্ষেত্র তৈরি করতেই এই উৎসবের আয়োজন করা হয়েছে।’

উল্লেখ্য, দুই দিনের এই উৎসবে দেশের বিশিষ্ট সংগীতশিল্পীরা রবীন্দ্রসংগীত ও নজরুলসংগীত পরিবেশন করবেন। উৎসবের সভাপতিত্ব করছেন সংগীত বিভাগের চেয়ারম্যান ড. অনিমা রায়।

পাঁচ দিন ধরে নিখোঁজ জবি শিক্ষার্থী সিরাজুল ইসলাম

ইউল্যাবে অনুষ্ঠিত হলো ‘টেক ফর টুমরো: ইউএস–বাংলাদেশ ইনোভেশন ওয়ার্কশপ’

জবি সোশ্যাল ওয়ার্ক ডিবেটিং ক্লাবের নেতৃত্বে মায়িশা-ইউনুস

আন্তবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতায় বিজয়ী জবি

বাবার প্রতি ভালোবাসা

১৩৭ বছরে বিএম কলেজ: দক্ষিণাঞ্চলের বাতিঘর

যুক্তরাষ্ট্রের শীর্ষ ৫ বিশ্ববিদ্যালয়ে ডাক পেলেন সুমিতা

কাচারি ঘর: হারিয়ে যাওয়া শিক্ষা-সংস্কৃতি

সমাজ পরিবর্তনে তরুণদের এগিয়ে আসার আহ্বান ঢাবি উপাচার্যের

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে রেখেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি