হোম > শিক্ষা

স্কলারশিপ: যুক্তরাজ্যে পড়ার স্বপ্ন যাঁদের

শিক্ষা ডেস্ক

ইউনিভার্সিটি অব স্যালফোর্ড, যুক্তরাজ্য। ছবি: সংগৃহীত

স্বপ্নের দেশ যুক্তরাজ্যে উচ্চশিক্ষার সুযোগ করে দিতে ইউনিভার্সিটি অব স্যালফোর্ড তাদের মর্যাদাপূর্ণ ‘ইন্টারন্যাশনাল এক্সিলেন্স স্কলারশিপ-২০২৬’ ঘোষণা করেছে। বিশ্বের যেকোনো আন্তর্জাতিক শিক্ষার্থী এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। বিশেষ করে যাঁরা স্যালফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি

অর্জনের পরিকল্পনা করছেন, তাঁদের জন্য এই বৃত্তি একটি দারুণ সম্ভাবনা নিয়ে এসেছে।

যুক্তরাজ্যের গ্রেটার ম্যানচেস্টারে অবস্থিত ইউনিভার্সিটি অব স্যালফোর্ড একটি আধুনিক রিসার্চ ইউনিভার্সিটি। ১৮৯৬ সালে রয়্যাল টেকনিক্যাল ইনস্টিটিউট হিসেবে যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠান ১৯৬৭ সালে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের মর্যাদা লাভ করে। বিশ্ববিদ্যালয়টি তার চমৎকার অবস্থান এবং শিল্পের সঙ্গে সরাসরি সংযোগের জন্য বিশ্বজুড়ে সমাদৃত। বিশেষ করে ম্যানচেস্টার সিটি সেন্টার থেকে মাত্র এক মাইল দূরে এর মূল ক্যাম্পাস পিল পার্ক অবস্থিত।

স্যালফোর্ড ইন্টারন্যাশনাল এক্সিলেন্স বৃত্তিটি কেমন

বৃত্তিটি দীর্ঘ বিরতির পর আবার চালু করা হয়েছে। এই বৃত্তি সর্বশেষ ২০১৯ সালে আবেদনের জন্য উন্মুক্ত ছিল। এই বৃত্তির প্রধান শর্ত হলো, আবেদনকারীকে অবশ্যই স্যালফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটি অফার লেটারধারী হতে হবে। এই স্কলারশিপের একটি অনন্য দিক হলো ‘ভৌগোলিক অগ্রাধিকার’। যাঁরা এমন অঞ্চল থেকে আবেদন করছেন, যেখানে উচ্চশিক্ষার জন্য পর্যাপ্ত বৃত্তির সুযোগ নেই; তাঁদের মেধা ও সম্ভাবনাকে এখানে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চায় এই প্রতিভাবান শিক্ষার্থীরা যেন বৈশ্বিক শিল্পকারখানা বা ইন্ডাস্ট্রিগুলোতে যুক্ত হয়ে বিশ্বের বিভিন্ন জটিল সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখতে পারেন।

সুযোগ-সুবিধা

স্যালফোর্ড ইন্টারন্যাশনাল এক্সিলেন্স স্কলারশিপ মূলত একটি আংশিক অর্থায়িত বৃত্তি প্রোগ্রাম। এই বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের টিউশন ফির ওপর বড় অঙ্কের ছাড় দেওয়া হবে। বৃত্তিটির আওতায় স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের প্রায় সাড়ে ৩ হাজার পাউন্ড এবং স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ৩ হাজার পাউন্ড দেওয়া হবে। তবে এই ছাড়ের সঠিক পরিমাণ আবেদনকারীর যোগ্যতা, সৃজনশীলতা এবং নেতৃত্বের দক্ষতার ওপর ভিত্তি করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্ধারণ করবে।

আবেদনের যোগ্যতা

বৃত্তিটির জন্য আবেদন করতে প্রার্থীকে অবশ্যই আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে। এই বৃত্তির একটি অনন্য শর্ত হলো, স্নাতক পর্যায়ে যাঁরা সরাসরি দ্বিতীয় বা তৃতীয় বর্ষে ভর্তির সুযোগ পেয়েছেন, শুধু তাঁরাই আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন। অর্থাৎ যাঁরা প্রথম বর্ষ থেকে পড়াশোনা শুরু করছেন, তাঁরা এই নির্দিষ্ট ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন না। শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি বাস্তবমুখী পেশাদার অভিজ্ঞতা থাকতে হবে। এই অভিজ্ঞতা কর্মক্ষেত্র থেকে অর্জিত হতে পারে বা কোনো সৃজনশীল প্রজেক্টে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেও হতে পারে।

অধ্যয়নের ক্ষেত্রসমূহ

ইউনিভার্সিটি অব স্যালফোর্ড তাদের এই বিশেষ বৃত্তির মাধ্যমে বিজ্ঞান, প্রযুক্তি, মানবিক এবং ব্যবসায় শিক্ষার এক বিশাল পরিসর উন্মুক্ত করেছে। যাঁরা প্রযুক্তি ও প্রকৌশলে ক্যারিয়ার গড়তে চান, তাঁদের জন্য রয়েছে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এবং স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং। বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত মিডিয়া সিটি ক্যাম্পাসের অধীনে শিক্ষার্থীরা জার্নালিজম, ডিজিটাল ভিডিও প্রোডাকশন, ফিল্ম প্রোডাকশন, অ্যানিমেশন এবং ফ্যাশন ডিজাইনের মতো সৃজনশীল বিষয়গুলোতে উচ্চশিক্ষা নিতে পারেন। ব্যবসায় শিক্ষার ক্ষেত্রে ইন্টারন্যাশনাল বিজনেস, এমবিএ, প্রজেক্ট ম্যানেজমেন্ট এবং সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের মতো আন্তর্জাতিক কোর্সগুলো এই বৃত্তির আওতাভুক্ত।

আবেদনের পদ্ধতি

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়

১৪ জুলাই, ২০২৬।

‎জবিতে পঞ্চম মেধাতালিকা প্রকাশ, ভর্তি শুরু ২ এপ্রিল থেকে

জবির বেদখল ২ হল খালি করতে ১০ দিনের আলটিমেটাম ছাত্রদলের

ফিরছে অনলাইন ক্লাস: ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইন

ক্যাম্পাসের সামনে বাসে চাঁদাবাজির অভিযোগ, তথ্য চেয়ে জবি প্রশাসনের গণবিজ্ঞপ্তি

আরপিএসইউ কালচারাল ক্লাবের নেতৃত্বে উর্বরা ও সিয়াম

জ্বালানি সাশ্রয়ে সশরীরে ও অনলাইন মিলিয়ে পাঠদানের পরিকল্পনার কথা জানালেন শিক্ষামন্ত্রী

ইডেন মহিলা কলেজে ফের উচ্চমাধ্যমিক চালু হচ্ছে

গুচ্ছের ভর্তি পরীক্ষায় বাণিজ্য বিভাগে প্রথম হলেন যশোরের ঐশী

অনুমোদনহীন বিশ্ববিদ্যালয়ের শাখা-স্টাডি সেন্টার বন্ধের নির্দেশ

এইচএসসি পরীক্ষা জুনে