হোম > শিক্ষা

আবার ফিরছে পিইসি, জেএসসি পরীক্ষা! যা জানাল শিক্ষা মন্ত্রণালয় 

‘নতুন কারিকুলাম ফিরে যাচ্ছে আগের পরীক্ষা পদ্ধতিতে, ২০২৪ সাল থেকে প্রাইমারি স্কুল সার্টিফিকেট পরীক্ষা (পিইসি) ও জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা (জেএসসি) নেওয়ার চূড়ান্ত ঘোষণা’—এমন একটি তথ্য গতকাল সোমবার (১৫ জানুয়ারি) রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এই দাবির পক্ষে ‘বাংলাদেশ শিক্ষা বোর্ড’ নামে প্রতিষ্ঠানকে সূত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। এই নামে একটি ফেসবুক পেজও পাওয়া যায়। পেজটির পরিচয় হিসেবে লেখা রয়েছে, ‘অফিশিয়াল নোটিশ বোর্ড’। গতকাল সোমবার রাত ৯টা ৫৬ মিনিটে সেখানে এমন পোস্ট খুঁজে পাওয়া যায়। 

তবে এই দাবি যে সত্য নয়, তা এরই মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) জানানো হয়েছে। মাউশির তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের হতকাল রাত ১১টা ৫৫ মিনিটে তাঁর ফেসবুক পেজে একটি পোস্ট দেন। এতে ভাইরাল তথ্য সংবলিত দুটি পোস্টের স্ক্রিনশট যুক্ত করে তিনি লিখেছেন, ‘উল্লেখিত তথ্যটি সত্য নয়, গুজব।’

পরে শিক্ষা মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে আজ মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুর ১২টা ১৫ মিনিটে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়। তাতে বলা হয়, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ব্যক্তি  প্রচার করছেন যে প্রচলিত পরীক্ষা পদ্ধতিতে ফিরে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়।  ২০২৪ সালে জেএসসি এবং পিএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই তথ্য মিথ্যা ও বানোয়াট। এ ধরনের তথ্যে বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি অনুরোধ করা হলো।’ 

প্রসঙ্গত, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল তথ্যটির বিপরীতে সঠিক তথ্য সামনে আসার পর বাংলাদেশ শিক্ষা বোর্ড পেজটি রাত ১১টা ৪ মিনিটে পোস্টটি সম্পাদনা করে নতুন করে লেখে, ‘নতুন কারিকুলাম আবার ফিরে চায় আগের পরীক্ষা পদ্ধতিতে! PSC ও JSC পরিক্ষা নেওয়ার সিদ্ধান্ত অভিভাবকদের।’

‘বাংলাদেশ শিক্ষা বোর্ড’ নামে কোনো প্রতিষ্ঠানের অস্তিত্ব নেই

বাংলাদেশ শিক্ষা বোর্ড নামে সরকার স্বীকৃত কোনো প্রতিষ্ঠান আছে কি না, তা নিয়ে যাচাইয়ে জাতীয় তথ্য বাতায়নের সরকারি ওয়েবসাইট থেকে জানা যায়, দেশে মোট ১০টি শিক্ষা বোর্ড আছে। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লা, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহী, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশাল, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুর। এই ১০টি বোর্ডের মধ্যে ‘বাংলাদেশ শিক্ষা বোর্ড’ নামে কোনো প্রতিষ্ঠানের নাম খুঁজে পাওয়া যায়নি। 

প্রসঙ্গত, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল তথ্যটির বিপরীতে সঠিক তথ্য সামনে আসার পর বাংলাদেশ শিক্ষা বোর্ড পেজটি রাত ১১টা ৪ মিনিটে সম্পাদনা করে নতুন করে লেখে, ‘নতুন কারিকুলাম আবার ফিরে চায় আগের পরীক্ষা পদ্ধতিতে! PSC ও JSC পরিক্ষা নেওয়ার সিদ্ধান্ত অভিভাবকদের।’

উল্লেখ্য, ২০২১ সালে নতুন জাতীয় শিক্ষাক্রম অনুমোদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই অনুমোদনের পর তৎকালীন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানান, ২০২৩ সাল থেকে পিইসি-জেএসসি পরীক্ষা আর থাকছে না। নতুন শিক্ষাক্রম অনুযায়ী দশম ও দ্বাদশে পাবলিক পরীক্ষা হবে। শুধু দশম শ্রেণির পাঠ্যসূচি অনুযায়ী হবে এসএসসি পরীক্ষা। আর একাদশের পরীক্ষা ও দ্বাদশের পাবলিক পরীক্ষা মিলিয়ে এইচএসসির ফল ঘোষণা করা হবে। নতুন শিক্ষাক্রম ২০২৩ সাল থেকে বাস্তবায়ন শুরু হয়েছে। ২০২৫ সালের মধ্যে পর্যায়ক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষাক্রম বাস্তবায়ন করা হবে।

চীনে উচ্চশিক্ষা: স্নাতকোত্তর ও পিএইচডি গবেষণার সুযোগ

যুক্তরাষ্ট্রে ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন জবির পদার্থবিজ্ঞান বিভাগের ৬ শিক্ষার্থী

টেকাথন ন্যাশনালসে দুই বিভাগে চ্যাম্পিয়ন সাউথইস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা

পর্যটন খাতের অংশীজনদের নিয়ে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে জাতীয় গোলটেবিল বৈঠক

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ১৭-১৮ জুলাইয়ের বিভিন্ন পরীক্ষা স্থগিত

অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, পদার্থবিজ্ঞানের ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী

ফার্মেসি ও বায়োটেকনোলজি: গবেষণা ও উদ্ভাবনের পথে ক্যারিয়ার

নিউজিল্যান্ডে শিক্ষার্থী ভিসা আরও সহজ ও নমনীয়

‎বুধবার পরীক্ষা হলে সচিবালয় অভিমুখে লংমার্চের ঘোষণা দিয়ে সড়ক ছাড়ল পরীক্ষার্থীরা

এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটির বিষয়ে ৪ শিক্ষককে শোকজ