হোম > শিক্ষা

সফল ক্যারিয়ারের জন্য যেসব দক্ষতা থাকা জরুরি

শিক্ষা ডেস্ক

ছবি: এআই দিয়ে তৈরি

বর্তমানে শুধু ভালো ফল বা ডিগ্রিই সাফল্যের একমাত্র মাপকাঠি নয়। দ্রুত বদলে যাওয়া সমাজ ও কর্মজগতে টিকে থাকতে প্রয়োজন এমন কিছু দক্ষতা; যা বইয়ের পাতায় নয়—মানুষের আচরণ, চিন্তা ও সম্পর্কের ভেতর দিয়ে গড়ে ওঠে। এসব দক্ষতাকে বলা হয় সফট স্কিল। পড়াশোনা থেকে শুরু করে কর্মজীবন ও ব্যক্তিগত সম্পর্ক; জীবনের প্রতিটি ধাপে সফট স্কিল আজ এক অপরিহার্য শক্তি। সফট স্কিল নিয়ে লিখেছেন বিতার্কিক ও হবার্ট অ্যান্ড উইলিয়াম স্মিথ কলেজের ডিনস স্কলার শ্রেয়া ঘোষ।

সফট স্কিল কী

সফট স্কিল হলো মানুষের ব্যক্তিত্ব, আচরণ ও মানসিক বুদ্ধিমত্তার সঙ্গে সম্পর্কিত দক্ষতা। কীভাবে কথা বলছি, অন্যের কথা কতটা মন দিয়ে শুনছি, ভিন্নমতকে কীভাবে গ্রহণ করছি কিংবা চাপের মুহূর্তে নিজেকে কতটা সামলাতে পারছি—এসব সফট স্কিলের অংশ। যোগাযোগ দক্ষতা, ধৈর্য, সহমর্মিতা, নেতৃত্ব এবং দলগতভাবে কাজ করার মানসিকতা—এসব মিলেই একজন মানুষের সফট স্কিল গড়ে ওঠে।

পড়াশোনার পাশাপাশি সফট স্কিল

শুধু ভালো ফল একজন মানুষকে সম্পূর্ণ করে না। একজন শিক্ষার্থী যদি নিজের চিন্তা পরিষ্কারভাবে প্রকাশ করতে না পারে বা অন্যদের সঙ্গে কাজ করতে অস্বস্তি বোধ করে, তাহলে তার মেধা অনেক সময় চাপা পড়ে যায়। ক্লাসরুমে উপস্থাপনা, গ্রুপ ওয়ার্ক, বিতর্ক কিংবা সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে সফট স্কিল পড়াশোনাকে বাস্তব জীবনের সঙ্গে যুক্ত করে দেয়।

কর্মজীবনে সফট স্কিল

আজকের কর্মক্ষেত্রে নিয়োগ কর্তারা শুধু দক্ষ কর্মী নয়, দায়িত্বশীল ও মানবিক মানুষ খোঁজেন। সমস্যা এলে শান্ত থাকা, টিমের সঙ্গে সমন্বয় করা, সময়মতো কাজ শেষ করা এবং নিজের ভুল স্বীকার করার মানসিকতা একজন কর্মীকে আলাদা করে তোলে। অনেক সময় সমান যোগ্যতার দুই প্রার্থীর মধ্যে সফট স্কিলই চূড়ান্ত পার্থক্য গড়ে দেয়।

যোগাযোগ দক্ষতা

স্পষ্টভাবে কথা বলা এবং মনোযোগ দিয়ে অন্যের কথা শোনা সফট স্কিলের গুরুত্বপূর্ণ দিক। ভালো যোগাযোগ ভুল-বোঝাবুঝি কমায়, পারস্পরিক আস্থা তৈরি করে এবং ব্যক্তিগত ও পেশাগত সম্পর্ককে আরও দৃঢ় করে।

আবেগ নিয়ন্ত্রণ ও সহমর্মিতা

নিজের আবেগ বোঝা এবং তা নিয়ন্ত্রণ করতে পারা একজন মানুষকে পরিণত করে তোলে। একই সঙ্গে অন্যের অনুভূতি বুঝতে পারার ক্ষমতা, সহমর্মিতা—নেতৃত্বগুণের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। যে মানুষ অন্যের অবস্থান বুঝতে পারে, সে সহজেই মানুষের আস্থা অর্জন করতে পারে।

সময় ব্যবস্থাপনা ও দায়িত্ববোধ

সময়ের সঠিক ব্যবহার এবং নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন থাকা একটি গুরুত্বপূর্ণ সফট স্কিল। সময়মতো কাজ শেষ করা শুধু দক্ষতার পরিচয় নয়, এটি একজন মানুষকে বিশ্বাসযোগ্য ও নির্ভরযোগ্য করে তোলে।

সমস্যা সমাধান ও সিদ্ধান্ত গ্রহণ

জীবনে সমস্যা আসবেই, কিন্তু সেই সমস্যার মুখোমুখি হয়ে ঠান্ডা মাথায় সমাধান খোঁজার ক্ষমতাই সফট স্কিলের বড় দিক। চাপের মধ্যে সঠিক সিদ্ধান্ত নিতে পারার সক্ষমতা, একজন মানুষকে নেতৃত্বের জায়গায় নিয়ে যায়।

কীভাবে সফট স্কিল শেখা যায়

সফট স্কিল শেখার জন্য আলাদা কোনো জাদুকাঠি নেই। প্রতিদিনের জীবনই এর সবচেয়ে বড় স্কুল। আলোচনা করা, বই পড়া, বিতর্কে অংশ নেওয়া, স্বেচ্ছাসেবামূলক কাজে যুক্ত হওয়া এবং নিজের আচরণ নিয়ে সচেতন থাকলেই এই দক্ষতা ধীরে ধীরে গড়ে ওঠে।

জ্ঞান মানুষকে যোগ্য করে তোলে, আর সফট স্কিল মানুষকে গ্রহণযোগ্য করে তোলে। সফল ও অর্থবহ জীবন গড়তে এই দুইয়ের সমন্বয় অপরিহার্য। তাই আজকের দিনে সফট স্কিল শুধু একটি বাড়তি দক্ষতা নয়, এটি ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়ার অন্যতম চাবিকাঠি।

‘দ্য ফোর অ্যাগ্রিমেন্টস’ বই থেকে শিক্ষা

শিক্ষার্থীদের জন্য সহায়ক ৪টি এআই টুল

ম্যাককুয়ারি ইউনিভার্সিটিতে গবেষণা বৃত্তির সুযোগ

জেএসসির সঙ্গে বৃত্তিও বাতিল, নবমে বিভাগ বিভাজন নয়

সাউথইস্ট ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো নবীনবরণ স্প্রিং ২০২৬

এআইইউবির প্রতিষ্ঠাতা হাসনা আবেদীনের নবম মৃত্যুবার্ষিকী বুধবার

যে কারণে সরে দাঁড়াতে চান ঢাবি উপাচার্য

‘দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চাই’, সংবাদ সম্মেলন ডেকে বললেন ঢাবি ভিসি

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি চলবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আদলে

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির কার্যক্রম স্থগিত