হোম > শিক্ষা

কচুয়ার স্কুলে ফিরছে শিক্ষামন্ত্রীর নাম

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

‎বর্তমান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের নাম আবারও ফিরছে চাঁদপুরের কচুয়া উপজেলার ‘চাঙ্গিনী-নূরপুর উচ্চবিদ্যালয়ে’। ‎

‎আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ ২০০৫ সালে শিক্ষামন্ত্রীর নামে প্রতিষ্ঠিত স্কুলটির নাম আবারও বদলে ‘ড. আ ন ম এহছানুল হক মিলন উচ্চবিদ্যালয়’ করার বিষয়ে সম্মতি দিয়েছে।

‎জানা যায়, চিঠিটি এ বিভাগ থেকে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে পাঠানো হয়েছে। ‎

‎প্রতিষ্ঠান কর্তৃপক্ষের করা আবেদনের ভিত্তিতে স্কুলটির নাম পরিবর্তন করা হচ্ছে বলে জানিয়েছেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আনোয়ার হোসেন। তিনি বলেন, ‘২০০৫ সালে আমাদের স্কুলটি আ ন ম এহছানুল হক মিলন মাধ্যমিক বালিকা বিদ্যালয় নামে প্রতিষ্ঠিত হয়। এরপর ২০২১ সালে প্রতিষ্ঠানটির নাম বদলে চাঙ্গিনী-নূরপুর উচ্চবিদ্যালয় করা হয়।’

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলেন, গত ৫ মার্চ প্রতিষ্ঠানের নাম আবারও পরিবর্তন করে আ ন ম এহছানুল হক মিলন উচ্চবিদ্যালয় করার আবেদন করা হয়।

উচ্চশিক্ষা নিতে আসা অনেক শিক্ষার্থীরই মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের পড়াশোনার ঘাটতি রয়েছে: ড. ইয়াসমীন

জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষণ পাবেন ১২ হাজার শিক্ষক

শিক্ষকদের অবসর ভাতা দিতে ২ হাজার কোটি টাকার থোক বরাদ্দ হয়েছে: শিক্ষামন্ত্রী

প্রাথমিক বিদ্যালয়: ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগের পরিকল্পনা

নিউজিল্যান্ডের নতুন গ্র্যাজুয়েট ভিসা পাবেন যেভাবে

‎সব ইংলিশ মিডিয়াম স্কুলকে একই নীতিমালার আওতায় আনছে সরকার

নেচার ইনডেক্স র‍্যাঙ্কিংয়ে দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

অংশীজনেরা চাইলে এসএসসির সূচি পুনর্নির্ধারণ: শিক্ষামন্ত্রী

এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল

বিনা খরচায় ইতালিতে ইউনিভার্সিটি অব পিসায় বৃত্তির সুযোগ