হোম > শিক্ষা

দিনাজপুরে ‘স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন’, জাতীয় পর্বে যাচ্ছে ৭ উদ্ভাবন

আজকের পত্রিকা ডেস্ক­

দিনাজপুরে ‘স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত হয়েছে। ছবি: বিজ্ঞপ্তি

কারিগরি শিক্ষার্থীদের উদ্ভাবনী সক্ষমতা তুলে ধরতে ‘স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন’-এর রংপুর অঞ্চলের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হয়েছে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণে। আজ শনিবার আয়োজিত এই প্রতিযোগিতায় রংপুর অঞ্চলের ৩০টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৯০টি উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করেন।

প্রতিযোগিতা শেষে সেরা সাতটি উদ্ভাবনী প্রকল্প জাতীয় পর্বে অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়। এর মধ্যে শীর্ষ তিনটি প্রকল্প হলো কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের ‘পলিমার রিসাইকেলড কনস্ট্রাকশন’, ডিমলা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ‘স্মার্ট আইওটি-বেজড হোম অটোমেশন সিস্টেম’ এবং একই প্রতিষ্ঠানের ‘ইলেকট্রিক্যাল এনার্জি উইথ এভরি স্টেপ’।

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন কারিগরি শিক্ষা অধিদপ্তর বাস্তবায়নাধীন ASSET প্রকল্পের উদ্যোগে দিনব্যাপী এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধিদপ্তরের মহাপরিচালক আবুল খায়ের মো. আক্কাস আলী। সভাপতিত্ব করেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ASSET প্রকল্পের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) সামসুর রহমান খান, কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক মো. মাহমুদ হাসান, দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক মোফাজ্জল হোসেন দুলালসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বক্তারা কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, বিশ্ববাজারে দক্ষ জনশক্তির ব্যাপক চাহিদা থাকলেও সেই তুলনায় দক্ষ কর্মীর ঘাটতি রয়েছে। এই ঘাটতি পূরণে কারিগরি শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তাঁরা। পাশাপাশি শিক্ষার্থীদের উদ্ভাবনী দক্ষতা বাড়িয়ে নিজ নিজ অঞ্চলের সমস্যার সমাধানে এগিয়ে আসার তাগিদ দেওয়া হয়।

প্রতিযোগিতা উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, কারিগরি শিক্ষার গুরুত্ববিষয়ক সেমিনার এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে শিক্ষক-শিক্ষার্থী, শিল্পকারখানার প্রতিনিধি, সুশীল সমাজ, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

এর আগে গত বছরের ২৭ সেপ্টেম্বর দেশব্যাপী ২১১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে প্রাতিষ্ঠানিক পর্ব অনুষ্ঠিত হয়। সেখান থেকে বাছাই করা প্রকল্পগুলো নিয়ে আঞ্চলিক প্রতিযোগিতা হচ্ছে। আগামী মাসে ঢাকায় অনুষ্ঠেয় জাতীয় পর্বে দেশের ৮টি অঞ্চল থেকে নির্বাচিত প্রায় ৫০টি উদ্ভাবনী প্রকল্প অংশ নেবে।

ঢাবিতে মানবাধিকারবিষয়ক ২ দিনব্যাপী কর্মশালা শুরু

ঢাবির দুই হলে ফগার মেশিন দিল ডিএসসিসি

দুই দিনে নতুন ভিসি-প্রোভিসি পেল ২১ বিশ্ববিদ্যালয়

ঢাবির সিন্ডিকেট সভা ঘেরাও কর্মসূচি ডাকসুর

আজও প্রতি রাতে ছেলের গেঞ্জি বুকে জড়িয়ে ঘুমাই: শহীদ সাজিদের মা

জাতীয় বিশ্ববিদ্যালয়ে পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমায় ভর্তি, আবেদন ১৩ সেপ্টেম্বর পর্যন্ত

মানারাত বিশ্ববিদ্যালয়ে সিএসই বিভাগের ৬০তম ব্যাচের বিদায় সংবর্ধনা

তিন বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য

শিক্ষা ক্যাডারে বদলিতে ৩ কমিটি করে নীতিমালা

জাতীয় অধ্যাপক হলেন মাহবুব উল্লাহ