হোম > শিক্ষা

জবিতে সাইকোলজি প্রফেশনাল মাস্টার্স প্রোগ্রামে ভর্তি

শিক্ষা ডেস্ক

জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগে ২০২৭ শিক্ষাবর্ষের জানুয়ারি-জুন সেশনের এক বছর মেয়াদি ‘স্পেশালাইজড ক্লিনিক্যাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি’ প্রফেশনাল মাস্টার্স প্রোগ্রামের পঞ্চম ব্যাচে ভর্তির আবেদন আহ্বান করা হয়েছে।

মনোবিজ্ঞান, এমবিবিএস, ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্ক, সোশ্যাল ওয়ার্ক, সোশ্যাল ওয়েলফেয়ার অথবা এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিষয়ে স্নাতক (সম্মান) বা স্নাতকোত্তর ডিগ্রিধারী প্রার্থীরা এই কোর্সের জন্য আবেদন করতে পারবেন।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আগ্রহী প্রার্থীরা আগামী ২৪ নভেম্বর পর্যন্ত মনোবিজ্ঞান বিভাগের অফিস থেকে সরাসরি অথবা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন। আবেদনপত্র পূরণের পর নির্ধারিত ১ হাজার ৫০০ টাকা ফিসহ তা সরাসরি অফিসে জমা দেওয়া যাবে।

ভর্তি-সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য আগ্রহী প্রার্থীদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবনের পশ্চিমের দ্বিতীয় তলায় মনোবিজ্ঞান বিভাগে সরাসরি বা সংশ্লিষ্ট অধ্যাপক ও কর্মকর্তাদের মুঠোফোন নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

চুয়েটের অচলাবস্থার মধ্যেই মুক্তি পাচ্ছে শিক্ষার্থীদের চলচ্চিত্র ‘অন্যপাতা’

টিউশন ফি মওকুফ, সঙ্গে মাসিক ভাতা

ফিলিপাইন থেকে উন্নত দেশে মাইগ্রেট করা সহজ

ভিডিও গেমস শিল্পে সেরা ১০ ক্যারিয়ার

বিনা মূল্যে ‘কিউ-১’ জার্নালে গবেষণাপত্র প্রকাশের উপায়

ইউনিভার্সিটি অব কর্সিকার আইফেল বৃত্তি

নজরকাড়া কভার লেটার লেখার কৌশল

ঢাবিতে পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজে প্রফেশনাল মাস্টার্সে ভর্তি

‎উচ্চশিক্ষাকে কর্মজীবনমুখী করার তাগিদ ইউজিসি চেয়ারম্যানের

প্রাথমিক শিক্ষা সংস্কারে পাঁচটি বিষয়কে অগ্রাধিকার: ববি হাজ্জাজ