হোম > শিক্ষা

ন্যাশনাল তাইওয়ান বিশ্ববিদ্যালয়ে অর্থায়িত বৃত্তি

শিক্ষা ডেস্ক

ন্যাশনাল তাইওয়ান বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

ন্যাশনাল তাইওয়ান বিশ্ববিদ্যালয় বৃত্তির আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থী এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। সম্পূর্ণ অর্থায়িত এ বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

বিশ্ববিদ্যালয়টি তাইওয়ানের তাইপে শহরে অবস্থিত একটি গবেষণা উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান। ১৯২৮ সালে তাইহোকু ইম্পেরিয়াল ইউনিভার্সিটি হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পর এটি ১৯৪৫ সালে ‘ন্যাশনাল তাইওয়ান ইউনিভার্সিটি’ হিসেবে আত্মপ্রকাশ করে।

সুযোগ-সুবিধা

নির্বাচিত শিক্ষার্থীদের টিউশন ফির সর্বোচ্চ ৪০ হাজার নিউ তাইওয়ান ডলার (১ লাখ ৬৪ হাজার ৯৫৩ টাকা) দেওয়া হবে। তাইওয়ানে যাওয়া-আসার জন্য বিমানের ১টি ইকোনমি-ক্লাস টিকিট দেওয়া হবে। এ ছাড়া মাসিক ভাতা হিসেবে ৩০ হাজার নিউ তাইওয়ান ডলার (১ লাখ ২৩ হাজার ৭১৩ টাকা) দেওয়া হবে।

আবেদনের যোগ্যতা

যেকোনো জাতীয়তার আন্তর্জাতিক শিক্ষার্থীরা আবেদনের সুযোগ পাবেন। স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য আবেদন করতে স্নাতক ডিগ্রি আর পিএইচডির জন্য আবেদন করতে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। প্রার্থীদের ভাষা দক্ষতা সনদ থাকতে হবে।

আবেদনের প্রয়োজনীয় তথ্য

আপডেট করা সিভি, অধ্যয়ন পরিকল্পনা (সর্বোচ্চ এক পৃষ্ঠার), ২টি সুপারিশপত্র, সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট ও ভাষা দক্ষতার প্রমাণপত্র।

অধ্যয়নের ক্ষেত্রসমূহ

পদার্থবিদ্যা, ভূগোল, ফার্মেসি বিভাগ, সিভিল ইঞ্জিনিয়ারিং, যন্ত্রকৌশল, রাসায়নিক প্রকৌশল, প্রকৌশল বিজ্ঞান এবং সমুদ্র প্রকৌশল, উপাদান বিজ্ঞান ও প্রকৌশল, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং, কৃষি রসায়ন, কম্পিউটার বিজ্ঞান ও তথ্য প্রকৌশল।

আবেদনের পদ্ধতি

আগ্রহী প্রার্থীরা এ লিংকে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ

১৩ নভেম্বর, ২০২৫।

যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের ভিসায় কড়াকড়ি, অবস্থানের সুযোগ সীমিত হচ্ছে

চট্টগ্রাম বিভাগে এইচএসসি পরীক্ষা ‘অনির্দিষ্টকালের জন্য’ স্থগিত

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে ‘সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট’ মেজর চালু

প্রথম পত্রের বদলে দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র, ২৫ মিনিট পর দেওয়া নতুন প্রশ্নপত্রও গত বছরের

চীনে উচ্চশিক্ষা: স্নাতকোত্তর ও পিএইচডি গবেষণার সুযোগ

যুক্তরাষ্ট্রে ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন জবির পদার্থবিজ্ঞান বিভাগের ৬ শিক্ষার্থী

টেকাথন ন্যাশনালসে দুই বিভাগে চ্যাম্পিয়ন সাউথইস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা

পর্যটন খাতের অংশীজনদের নিয়ে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে জাতীয় গোলটেবিল বৈঠক

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ১৭-১৮ জুলাইয়ের বিভিন্ন পরীক্ষা স্থগিত

অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, পদার্থবিজ্ঞানের ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী