হোম > অপরাধ > রাজশাহী

নিয়ামতপুরে ‘বিষপানে’ অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি 

নওগাঁর নিয়ামতপুরে ‘বিষপানে’ অঞ্জলি রানী (২০) নামে এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ বুধবার সকাল ৬টার দিকে উপজেলার পাঁড়ইল ইউনিয়নের ধানসা গ্রামে এ ঘটনা ঘটে। অঞ্জলি ওই গ্রামের মৃত উদাসীর মেয়ে।

অঞ্জলির স্বামী শান্ত মাহাতো বলেন, ‘দুই বছর আগে আমাদের বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্ত্রীর বাবার বাড়িতেই থেকে সংসার করছিলাম। বুধবার সকালে হঠাৎ বমি শুরু করে। জিজ্ঞেস করলে বলে বিষ পান করেছে। পরে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক রাজশাহী মেডিকেলে কলেজে ভর্তির জন্য বলে। এ সময় মারা যায় সে।’

স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জয়ন্ত কুমার বলেন, ‘বিষপানে’ এক নারীকে হাসপাতালে নেওয়ার পর রাজশাহী মেডিকেলে পাঠানো হয়। পথেই তাঁর মৃত্যু হয়। তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

নিয়ামতপুর থানার তদন্ত কর্মকর্তা ফইম উদ্দিন বলেন, ‘বিষপানে’ এক নারীর মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

ট্রাকচালকের আসনের নিচে ছিল ৭ হাজার ৩৭৫ ইয়াবা, চালক গ্রেপ্তার

বাঘায় ২ দিনে ৪৫ মণ ভেজাল গুড় ধ্বংস, জরিমানা

রাজশাহীতে শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

কারাগারে থেকেও যুবলীগের মিছিলে!

২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে যেসব কর্মসূচি

রাজশাহীতে গরুচোর চক্রের অন্যতম সদস্য গ্রেপ্তার

জনগণের দোরগোড়ায় পৌঁছাতে কাজ করছেন প্রধানমন্ত্রী: মিনু

রেশমের ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে: ভূমিমন্ত্রী

রাবি শিক্ষার্থীর গাড়িচাপায় রিকশাচালক নিহত, নারীসহ আহত ২

রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভা ২০ অক্টোবর