হোম > অপরাধ > চট্টগ্রাম

উখিয়ায় যুবকের লাশ উদ্ধার

প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার)

কক্সবাজারের উখিয়ায় এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকালে পাতাবাড়ী খেলার মাঠ সংলগ্ন নিজের বাড়ির পার্শ্ববর্তী একটি কম্পিউটার সেন্টারের আঙিনা থেকে সৈকতের মরদেহ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে, প্রেমঘটিত ঘটনায় পরিবারের সঙ্গে মনোমালিন্যের জেরে আত্মহত্যা করেছেন তিনি।

নিহত যুবকের নাম সৈকত বড়ুয়া (২৩), উপজেলার রাজাপালং ইউনিয়নের পাতাবাড়ী এলাকার সানন্দ বড়ুয়া প্রকাশ মধু বৈদ্যের ছেলে। সৈকত পেশায় নোহা মাইক্রোবাস চালক।

স্থানীয়রা জানান, সৈকতের সঙ্গে তাঁর এক দূর-আত্মীয়ের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। ওই আত্নীয়া বিবাহিত ও সম্পর্কে চাচি হওয়ায় সৈকতের পরিবার তাঁদের সম্পর্ক মেনে নেয়নি। গতকাল রাতে এই বিষয়ে পরিবারের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে বেড়িয়ে পড়েন সৈকত। সকালে তাঁর মরদেহ পাওয়া যায়। 

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য হেলাল উদ্দিন বলেন, ঘটনাস্থলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে। 

চট্টগ্রামের সীতাকুণ্ড: বন উজাড়ে নীরব রেল-বন বিভাগ

ঝোপের আড়ালে গর্ত থেকে কান্নার আওয়াজ, পাতা সরিয়ে উদ্ধার হলো নবজাতক

সন্দ্বীপে যুবদল নেতার নেতৃত্বে ব্যবসায়ীকে কুপিয়ে জখম

এসআরবি পরিচয়ে অপহরণ, রোহিঙ্গা ক্যাম্পে আটকে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি

ইউপি নির্বাচনে তৃণমূলকে প্রাধান্য দেবেন তারেক রহমান: সরোয়ার আলমগীর

নিজ বাসা থেকে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

পটিয়ায় চিনি ছিনতাই: বান্দরবানে উদ্ধার ১৪৪ বস্তা

সীতাকুণ্ডে বাসচাপায় পথচারী নিহত

সিডিপিএল প্রকল্প: পাইপলাইনে মিলছে সুফল, বাধা জনবলসংকট

ফটিকছড়িতে লোকালয় থেকে অজগর উদ্ধার, বন্য প্রাণী অভয়ারণ্যে অবমুক্ত