হোম > অপরাধ

খুনের পর চাকু হাতে থানায় হাজির নারী

ফুলবাড়িয়া প্রতিনিধি

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় জাকির হোসেন নামের এক ব্যক্তিকে খুন করে চাকুসহ থানায় হাজির হয়েছেন আফরোজা বেগম নামের এক নারী। গত বুধবার রাতে উপজেলার বাকতা দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গতকাল বৃহস্পতিবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠায়।

এ ঘটনায় আফরোজা বেগম (২৬) ও তাঁর স্বামী ট্রাকচালক রফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। ফুলবাড়িয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, জাকির হোসেনের বাড়ি বাকতা দক্ষিণপাড়া গ্রামে। পেশায় চা বিক্রেতা। প্রতিবেশী রফিকুল ইসলামের স্ত্রী আফরোজা বেগমের সঙ্গে তাঁর পরকীয়ার সম্পর্ক ছিল। বিষয়টি নারীর স্বামী জেনে যান। পরকীয়ার সম্পর্ক ছিন্ন করতে চান আফরোজা। কিন্তু জাকির হোসেন সম্পর্ক ছিন্ন করলে এলাকায় প্রকাশ করে দেওয়ার হুমকি দেন। এর পর থেকেই স্বামী-স্ত্রী মিলে হত্যার পরিকল্পনা করেন।

এ ঘটনায় জাকিরের স্ত্রী মর্জিনা বেগম বাদী হয়ে রফিকুল ইসলাম ও আফরোজা বেগমকে আসামি করে ফুলবাড়িয়া থানায় একটি হত্যা মামলা করেছেন।

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তদন্ত শেষে বলা যাবে হত্যার মূল কারণ।

কিশোর গ্যাং: ছোটরা অপরাধে, পেছনে বড়রা

সাফারি পার্ক থেকে চুরি হওয়া লেমুর গুজরাটে আম্বানির চিড়িয়াখানায়

ওরিয়নের গ্রুপের চেয়ারম্যানের বিদেশযাত্রা ঠেকাতে উচ্চ আদালতে দুদক

ফিশিং লিংকে মোবাইলের নিয়ন্ত্রণ নিয়ে ৯ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ২

জুয়ায় দিনে ৩০ নতুন সাইট

৬ মাসে ১৭৭৮ হত্যা, বড় কারণ ব্যক্তিগত বিরোধ

পুলিশের বিশেষ অভিযান: ‎সারা দেশে ৪১ দিনে গ্রেপ্তার ১৮ হাজার ৩২৮

রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার

খুলনায় সন্ত্রাসী সন্দেহে যুবককে কুপিয়ে জখম করল দুর্বৃত্তরা

অনলাইন জুয়ায় অর্থ পাচার: ৬ চীনা নাগরিকসহ ৮ জন রিমান্ডে