হোম > অপরাধ

ঘুষ নিয়ে স্কুলের সভাপতি নিয়োগের সুপারিশ

দুর্গাপুর প্রতিনিধি

পানানগর দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নিয়োগে ঘুষ নিয়ে আধা সরকারি পত্র (ডিও লেটার) দেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় সাংসদ মনসুর রহমান ঘুষের বিনিময়ে ডিও লেটার দিয়েছেন সাম্প্রতিক ইউপি নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করা ইউনিয়ন যুবলীগ সভাপতি আহসান হাবিবকে। সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মী, মুক্তিযোদ্ধা ও গ্রামবাসী।

গতকাল বৃহস্পতিবার দুপুরে পানানগর উচ্চবিদ্যালয়ে এ সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, নৌকার বিপক্ষে কাজ করা হাবিবকে সভাপতি না করতে স্থানীয় আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা ও গ্রামবাসী মিলে পানানগর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও বিএনপি নেতা আব্দুর রাজ্জাককে অনুরোধ করেন। কিন্তু এরপরও হাবিবকে সভাপতি করতে সর্বশক্তি প্রয়োগ করেন প্রধান শিক্ষক রাজ্জাক ও সাংসদ মনসুর রহমান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পানানগর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক আবু এমদাদুল ইসলাম।

এ বিষয়ে জানতে রাজশাহী-৫ (দুর্গাপুর-পুঠিয়া) আসনের সাংসদ মনসুর রহমানের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও ফোন রিসিভ করেন তাঁর পিএস শফিকুল ইসলাম। তিনি বলেন, স্যার মিটিং ব্যস্ত আছেন, এখন কথা বলতে পারবেন না।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পানানগর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রমজান আলী মোল্লা, দুর্গাপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, পানানগর ইউপি আওয়ামী লীগের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক এস এম কহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাহাদুর সরকার, পানানগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম রবি।

পুলিশের বিশেষ অভিযান: ‎সারা দেশে ৪১ দিনে গ্রেপ্তার ১৮ হাজার ৩২৮

রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার

খুলনায় সন্ত্রাসী সন্দেহে যুবককে কুপিয়ে জখম করল দুর্বৃত্তরা

অনলাইন জুয়ায় অর্থ পাচার: ৬ চীনা নাগরিকসহ ৮ জন রিমান্ডে

অনলাইন জুয়ার টাকা ‘সহজেই বিদেশে পাচার’ করছে দেশি-বিদেশি চক্র

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু

দুবাই থেকে হত্যা মামলার আসামি ধরে দেশে পাঠাল ইন্টারপোল

রাজধানীর অপরাধজগৎ: শীর্ষ সন্ত্রাসীরা মরিয়া আধিপত্য বিস্তারে

একই পরিবারের ৭ সদস্যের বিরুদ্ধে সিআইডির মানি লন্ডারিং মামলা

স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরের জাল সিল তৈরির চেষ্টার অভিযোগে মধ্যবয়সী আটক