হোম > অর্থনীতি > বিশ্ববাণিজ্য

সোনার দাম বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা

আজকের পত্রিকা ডেস্ক­

প্রতীকী ছবি

বিশ্ববাজারে আজ সোনার দাম বেড়েছে। আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম আজ শুক্রবার শূন্য দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫ হাজার ২১ দশমিক ৩১ ডলারে পৌঁছেছে। লেনদেনের একপর্যায়ে মার্কিন গোল্ড ফিউচার এপ্রিল ডেলিভারির জন্য শূন্য দশমিক ৯ শতাংশ বেড়ে ৫ হাজার ৪০ দশমিক ১০ ডলারে লেনদেন হতে দেখা যায়। এ নিয়ে গত এক সপ্তাহে সোনার দাম আউন্সপ্রতি বেড়েছে শূন্য দশমিক ৪ শতাংশ।

বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ইরানকে দেওয়া ১০ দিনের আলটিমেটাম বাজারে অস্থিরতা তৈরি করেছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে অতি দ্রুত চুক্তিতে আসতে হবে, অন্যথায় ‘খুব খারাপ কিছু’ ঘটবে। এই উত্তেজনা বিনিয়োগকারীদের মধ্যে ঝুঁকি এড়ানোর প্রবণতা তৈরি করেছে, যার সরাসরি প্রভাব পড়ছে মূল্যবান ধাতুর বাজারে।

কোয়ান্টিটেটিভ কমোডিটি রিসার্চের বিশ্লেষক পিটার ফার্টিগ বলেন, ইউরোপীয় বন্ডের ইল্ড বা মুনাফা কমে যাওয়ায় সোনা ধরে রাখার খরচ কমেছে। একই সঙ্গে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের নেতৃত্বে পরিবর্তন আসতে পারে—এমন গুঞ্জনেও বিনিয়োগকারীরা সতর্ক অবস্থানে রয়েছেন।

অন্যদিকে, গোল্ডম্যান স্যাকস এক নোটে জানিয়েছে, কেন্দ্রীয় ব্যাংকগুলোর সোনা কেনার প্রবণতা এবং মার্কিন সুদের হার কমানোর সম্ভাবনার কারণে এ বছর সোনার দাম ধীরে ধীরে আরও বাড়তে পারে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বিনিয়োগকারীরা এখন অধীর আগ্রহে যুক্তরাষ্ট্রের ব্যক্তিগত ভোগ ব্যয় তথ্যের অপেক্ষায় আছেন। এটি মার্কিন ফেডারেল রিজার্ভের মুদ্রাস্ফীতি পরিমাপের অন্যতম প্রধান সূচক। যদি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে থাকে, তবে ফেডারেল রিজার্ভ সুদের হার স্থিতিশীল রাখতে পারে। সাধারণত সুদের হার কম থাকলে সুদমুক্ত সম্পদ হিসেবে সোনার চাহিদা বাড়ে।

এদিকে, এশীয় অঞ্চলের প্রধান বাজারগুলো বিশেষ করে চীন ও অন্যান্য দেশ লুনার নিউ ইয়ারের ছুটিতে বন্ধ থাকায় এবং ভারতে আকাশচুম্বী দামের কারণে খুচরা চাহিদা কিছুটা কম থাকলেও বৈশ্বিক রাজনৈতিক প্রেক্ষাপট সোনাকে শক্তিশালী অবস্থানে রেখেছে। ট্রাম্পের দেওয়া ১০ দিনের সময়সীমা শেষ হওয়ার আগে বাজারে এই অস্থিরতা বজায় থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ডলারের দাপটে চাপে সোনা

বিটকয়েনের দামে মহাধস, উধাও ২ ট্রিলিয়ন ডলার

উড়োজাহাজ ব্যবসা: বোয়িং-এয়ারবাসের বাজার খেয়ে ফেলছে চীনা কম্যাক

শুল্ক হ্রাসের বিনিময়ে যুক্তরাষ্ট্র থেকে ৫০০ বিলিয়ন ডলারের অস্ত্র-তেল কিনবে ভারত

ইরানে হামলার আশঙ্কায় তেলের বাজারে আগুন

স্বর্ণের দামের পাগলা ঘোড়া ছুটছেই, আউন্সপ্রতি প্রায় ৫৬০০ ডলার

ডলারের অবস্থান ৪ বছরের মধ্যে সবচেয়ে দুর্বল, ইউরো-পাউন্ড-ইয়েন শক্তিশালী

সোনার দাম তো বাড়ছেই, তবে রুপা যেন ‘ট্রাম্পকার্ড’

বৈশ্বিক সোনার বাজারে আগুন, রেকর্ড গড়ে দাম ছাড়াল ৫০০০ ডলার

ট্রাম্পের হুমকিতে ২৪৪ বিলিয়ন ডলারের বিদেশি চুক্তি পেয়েছে মার্কিন কোম্পানিগুলো