হোম > অর্থনীতি > করপোরেট

বাংলাদেশ কৃষি ব্যাংকের নতুন চেয়ারম্যান হলেন মোহাম্মদ নুরুল আমিন

বিজ্ঞপ্তি

মোহাম্মদ নুরুল আমিন। ছবি: সংগৃহীত

বিশিষ্ট ব্যাংকার মোহাম্মদ নুরুল আমিন বাংলাদেশ কৃষি ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন। গত ২৪ মে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ নিয়োগ প্রদান করে।

দেশের ব্যাংকিং ও আর্থিক খাতে চার দশকেরও বেশি সময়ের অভিজ্ঞতাসম্পন্ন মোহাম্মদ নূরুল আমিন একজন সুপরিচিত ও দক্ষ ব্যাংকার। তাঁর দীর্ঘ ৪২ বছরের কর্মজীবনে তিনি দেশের বিভিন্ন স্বনামধন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ নেতৃত্বের দায়িত্ব পালন করেছেন।

বর্তমান দায়িত্ব গ্রহণের পূর্বে তিনি প্রায় ১৩ বছর মেঘনা ব্যাংক এবং এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনে তাঁর দূরদর্শী নেতৃত্ব, কৌশলগত পরিকল্পনা এবং ব্যাংকিং খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের জন্য তিনি সুপরিচিত। মোহাম্মদ নূরুল আমিন দেশের ব্যাংকিং খাতের বিভিন্ন শীর্ষ সংগঠনের নেতৃত্বও দিয়েছেন।

তিনি অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স (এবিবি), বাংলাদেশের চেয়ারম্যান, বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশনের (বাফেদা) চেয়ারম্যান এবং প্রাইমারি ডিলারস বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

১৯৭৭ সালে জনতা ব্যাংকে যোগদানের মাধ্যমে তিনি ব্যাংকিং পেশায় কর্মজীবন শুরু করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি দেশ-বিদেশে ব্যাংকিং ও আর্থিক খাতে বিভিন্ন উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন এবং যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ডিপ্লোমা সনদ অর্জন করেন। তাঁর অভিজ্ঞতা, নেতৃত্বগুণ ও কৌশলগত দিকনির্দেশনা বাংলাদেশ কৃষি ব্যাংকের সুশাসন, সার্বিক কার্যক্রমের আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে ব্যাংকের কৌশলগত পরিবর্তন ও ভবিষ্যৎ প্রস্তুতিকে আরও শক্তিশালী ও সুদৃঢ় করবে।

এনআরবিসি ব্যাংকের সদ্য নিয়োগপ্রাপ্ত এমটিওদের বনিয়াদি প্রশিক্ষণ অনুষ্ঠিত

সনি-স্মার্টের আয়োজনে বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো মুভি ম্যারাথন

ঈদ উপহার পেলেন ২৮,৩৬৫ জন আনসার-ভিডিপির সদস্য ও কর্মচারী

সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে একসঙ্গে কাজ করবে এসওএস ও বিএসআরএম

প্রাইম ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন আরও দুই ক্রেতা

সোনালী ব্যাংকের ১৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সিঙ্গার বেকো নিয়ে এল ‘সবার জন্য বিশ্বকাপ’ অফার

১০০-এর বেশি রাইডারকে ফুডির সম্মাননা

এনসিসি ব্যাংকের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন