হোম > অর্থনীতি

৩৮ দিনে প্রিমিয়ার ব্যাংকের ১৬৭৮ কোটি টাকার আমানত সংগ্রহ

আজকের পত্রিকা ডেস্ক­

‘ডিপোজিট ও রিকভারি ক্যাম্পেইন ২০২৬’-এর আওতায় চলতি বছরের ১ এপ্রিল থেকে ৩১ মে পর্যন্ত মাত্র ৩৮ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংক পিএলসি গৌরবের সঙ্গে অর্জন করেছে মোট ১ হাজার ৬৭৮ কোটি ৪৮ লাখ টাকার নতুন আমানত। এর মধ্যে রিটেইল ডিপোজিটের পরিমাণ ১ হাজার ৮৭ কোটি ৫৮ লাখ টাকা, করপোরেট ডিপোজিট ৪৮৬ কোটি ৪৬ লাখ টাকা এবং এসএমই ডিপোজিট ১০৪ কোটি ৪৪ লাখ টাকা।

২০২৬ সালের জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত প্রতিষ্ঠানটি খেলাপি ঋণের বিপরীতে প্রায় ৬৬৫ কোটি টাকার ক্যাশ রিকভারি সফলভাবে সম্পন্ন করেছে।

চেয়ারম্যান আরিফুর রহমান বলেন, ‘এই অর্জন আমাদের গ্রাহকদের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন। দায়িত্বশীল ব্যাংকিং, গ্রাহককেন্দ্রিক সেবা এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে প্রিমিয়ার ব্যাংক দেশের আর্থিক খাতকে আরও শক্তিশালী করবে।’  

ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুর মফিজ বলেন, ‘মাত্র ৩৮ দিনে এই অসাধারণ সাফল্য আমাদের পরিকল্পনা, বাস্তবায়ন ও টিমওয়ার্কের ফল। আমরা আরও উন্নত ডিজিটাল সেবা দিয়ে প্রবৃদ্ধি অব্যাহত রাখব এবং গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত করব।’

প্রিমিয়ার ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রাহকদের আস্থা এবং আধুনিক ব্যাংকিং সেবার সমন্বয়ে ভবিষ্যতেও প্রবৃদ্ধির এই ধারা অব্যাহত রাখতে ব্যাংকের সব পর্যায়ের কর্মীরা সম্মিলিতভাবে কাজ করে যাবেন।

এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

শাখা ব্যবস্থাপক ও ইনভেস্টমেন্ট ইনচার্জদের নিয়ে শাহ্জালাল ইসলামী ব্যাংকে কর্মশালা

আগামী সপ্তাহে গ্যাস-সংকট পরিস্থিতির কিছুটা উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী

মাত্র ৫ হাজার রুপি দিয়ে ৫০ কোটির ব্যবসা গড়লেন পারুল

বান্দরবানে বন্যা-পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের পাশে স্বপ্ন

চীনা চিপ নির্মাতা কোম্পানির অভিষেকেই শেয়ারের মূল্য বাড়ল ৪৭০ শতাংশ

সোনার দাম এবার ভরিতে বাড়ল ২২১৬ টাকা

চট্টগ্রামে চায়নিজ ইকোনমিক জোনের নির্মাণকাজের উদ্বোধন আজ, এক লাখ কর্মসংস্থানের আশা

১৪ ভুয়া প্রতিষ্ঠানকে ঋণ, ৪৭৫ কোটি টাকা লোপাট

সংসদীয় কমিটির বৈঠক: মুদ্রানীতি হতে পারে ত্রৈমাসিক ভিত্তিতে