হোম > অর্থনীতি > করপোরেট

সহজ কিস্তিতে নভোএয়ারের টিকিট, ১,৫৬৭ টাকা থেকে শুরু

বিজ্ঞপ্তি

ছবি: সংগৃহীত

দেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার সহজ কিস্তিতে টিকিট ক্রয়ের আকর্ষণীয় অফার ঘোষণা দিয়েছে। যাত্রীরা সর্বনিম্ন মাত্র ১ হাজার ৫৬৭ টাকায় মাসিক কিস্তিতে রিটার্ন টিকিট ক্রয় করতে পারবেন। শুধু রিটার্ন টিকিট নয়, সর্বনিম্ন পাঁচ হাজার টাকার ওয়ানওয়ে টিকিটও কিস্তি সুবিধায় কেনা যাবে। এই কিস্তিতে কোনো অতিরিক্ত চার্জ বা সুদ প্রযোজ্য হবে না।

এই অফারটি পেতে যাত্রীদের নভোএয়ারের নিজস্ব বিক্রয় অফিসে এসে টিকিট কিনতে করতে হবে। যাত্রীরা ছয় মাসের সহজ কিস্তিতে টিকিটের মূল্য পরিশোধ করতে পারবেন। যাত্রীদের এই সুবিধা দিতে দেশের শীর্ষ ব্যাংকগুলোর সঙ্গেও প্রতিষ্ঠানটি চুক্তিবদ্ধ রয়েছে।

নভোএয়ারের পরিচালক (বিক্রয় ও বিপণন) সোহেল মজিদ বলেন, ‘এই কিস্তি সুবিধা দেশের অভ্যন্তরীণ রুটে ভ্রমণকে আরও সহজ ও সাশ্রয়ী করবে বলে আশা করি। যাত্রীরা বাড়তি অর্থনৈতিক চাপ ছাড়াই তাঁদের ভ্রমণ পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবেন। যাত্রীদের সহজ ও স্বাচ্ছন্দ্যময় সেবা নিশ্চিত করার লক্ষ্যে নভোএয়ার নিয়মিতভাবে নতুন নতুন সুবিধা চালু করছে।’

এ ছাড়া সর্বনিম্ন মাত্র ১ হাজার ৮১৮ টাকার মাসিক কিস্তি পরিশোধের মাধ্যমে দুই রাতের কক্সবাজার ভ্রমণ প্যাকেজেরও অফার রয়েছে। এই প্যাকেজের আওতায় কক্সবাজার যাওয়া-আসার এয়ার টিকিট (সব ধরনের ট্যাক্সসহ) হোটেলে থাকা, কক্সবাজার এয়ারপোর্ট থেকে হোটেলে যাওয়া আসা ও সেহরি অথবা ইফতার সুবিধা থাকবে। অফারটি উপভোগ করতে ভ্রমণকারীদের ন্যূনতম দুজনের জন্য প্যাকেজটি কিনতে করতে হবে।

বর্তমানে নভোএয়ার প্রতিদিন ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট ও সৈয়দপুর রুটে ফ্লাইট পরিচালনা করছে।

বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন—১৩৬০৩ অথবা ভিজিট করুন—www.flynovoair.com

তেলের দাম এক লাফে ১০ শতাংশ বৃদ্ধি, ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ানোর আশঙ্কা

হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ, তেলের দাম বাড়ার শঙ্কা

ইরানে হামলায় তেলের বাজার নিয়ে শঙ্কা

রাজশাহী বিভাগ সমিতি ঢাকার ইফতার মাহফিল অনুষ্ঠিত

দোহা-দুবাই-আবুধাবি ছাড়া মধ্যপ্রাচ্যে বিমানের ফ্লাইট স্বাভাবিক

মার্চে দেশে পেট্রল, অকটেন, ডিজেল, কেরোসিনের দাম অপরিবর্তিত

জেদ্দা-রিয়াদ ও মাসকাটে নির্ধারিত সূচিতেই ইউএস-বাংলার ফ্লাইট পরিচালিত হবে আজ থেকে

সাড়ে ৮ ঘণ্টার ব্যবধানে সোনার দাম বাড়ল ৩ হাজার ২৬১ টাকা

বিশ্ব অর্থনীতিতে যে প্রভাব ফেলবে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ

হরমুজ প্রণালিতে তেল পরিবহন স্থগিত করল কিছু কোম্পানি, বিশ্ববাজারে সংকটের শঙ্কা