হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

উপনির্বাচনে ২৬ কেন্দ্রের ফল: ধানের শীষে ২৮ হাজার ভোট, দাঁড়িপাল্লায় ১১ হাজার

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভূল্লী) আসনের উপনির্বাচনে ২৬ কেন্দ্রের ফল প্রকাশ। ছবি: আজকের পত্রিকা

ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভূল্লী) আসনের উপনির্বাচনে ২৬টি কেন্দ্রের ঘোষিত ফলাফলে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ২৮ হাজার ৬৯৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১-দলীয় জোটের প্রার্থী জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন পেয়েছেন ১১ হাজার ৭৪৪ ভোট।

আজ বৃহস্পতিবার জেলা শিল্পকলা একাডেমিতে স্থাপিত নির্বাচনী ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রে এ ফলাফল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা।

ঘোষিত ফলাফলে অন্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের খাদেমুল ইসলাম হাতপাখা প্রতীকে পেয়েছেন ৪৩০ ভোট। বাংলাদেশ খেলাফত আন্দোলনের আবদুল আলীম নিজামী বটগাছ প্রতীকে পেয়েছেন ১১২ ভোট। আর বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক ডাব প্রতীকে পেয়েছেন ৫৯ ভোট।

২৬টি কেন্দ্রের ঘোষিত ফলাফলে পাঁচ প্রার্থীর মধ্যে সর্বোচ্চ ভোট পেয়েছেন বিএনপির মির্জা ফয়সল আমীন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দেলাওয়ার হোসেনের চেয়ে তিনি ১৬ হাজার ৯৫১ ভোটে এগিয়ে রয়েছেন।

১৫৪ কেন্দ্রের ফলে ১ লাখ ৭ হাজার ভোটে এগিয়ে ধানের শীষ

ব্যালটে আগাম সিল থেকে জাল ভোট—ঠাকুরগাঁও-১ আসনে জামায়াত প্রার্থীর যত অভিযোগ

ভোটের দিন লিফলেট বিতরণ, জামায়াত নেতাকে দণ্ড

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বেলা ২টা পর্যন্ত ৫১ শতাংশ ভোট পড়েছে

ভোটকেন্দ্রে জাল ভোটের চেষ্টা, হাতেনাতে ধরা তিন শিক্ষার্থী

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সংখ্যালঘু নারী ভোটারদের সরব উপস্থিতি

ঠাকুরগাঁও-১ আসনে চলছে ভোট গ্রহণ: কর্মকর্তাদের কার্ডে ছবি না থাকায় উদ্বিগ্ন দেলাওয়ার

ভোট দিয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল বললেন, ‘শতভাগ জয়ের ব্যাপারে আশাবাদী’

সরকারি দলের পক্ষে সমর্থনের অভিযোগ, ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৯ কর্মকর্তা প্রত্যাহার

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পাল্টাপাল্টি অভিযোগের মধ্যে আজ ভোট