হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে আখ দেওয়ার প্রলোভনে শিশুকে ধর্ষণ, আদালতে জবানবন্দি

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রতীকী ছবি

ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানা এলাকায় আট বছরের এক কন্যাশিশুকে আখ দেওয়ার প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে রুহিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন। আজ বৃহস্পতিবার ঠাকুরগাঁওয়ের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে শিশুটির জবানবন্দি রেকর্ড করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত রোববার বিকেলে ভুক্তভোগী শিশু নিজ বাড়ি থেকে টাঙ্গন নদীতে গোসল করতে যায়। সেখানে একা পেয়ে প্রতিবেশী মো. রাশেদ ইসলাম (২০) নামের এক তরুণ শিশুটিকে আখ দেওয়ার প্রলোভন দেখান। একপর্যায়ে নদীর পূর্ব পাড়ে একটি আখখেতে নিয়ে মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করেন তিনি। এ সময় শিশুটি চিৎকার শুরু করলে ভয়ভীতি দেখিয়ে পালিয়ে যান রাশেদ। পরে বাড়িতে ফিরে শিশুটি তার মা ও প্রতিবেশীদের পুরো ঘটনা জানায়। এরপর গত সোমবার থানায় একটি মামলা করা হয়।

মামলার পর শিশুটিকে ঠাকুরগাঁও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। আদালতের বিচারক মো. মাহবুব উল ইসলাম ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের (সংশোধনী-২০২৬) ২২ ধারা অনুযায়ী ভুক্তভোগীর জবানবন্দি লিপিবদ্ধ করেন।

রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদিউজ্জামান জানান, ঘটনার পর থেকেই অভিযুক্ত রাশেদ ইসলাম আত্মগোপনে রয়েছেন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সাবেক স্ত্রীর নতুন স্বামীকে মারধর, জুতার মালা পরিয়ে ভিডিও ফেসবুকে ছড়ানোর অভিযোগ

রাণীশংকৈলে ঝুঁকিপূর্ণ কালভার্ট, দুর্ঘটনার শঙ্কায় দুই গ্রামের মানুষ

চুলের খোঁপায় ১০ ইয়াবা, ভাইয়ের পকেটে আরও ১২

আপত্তিকর ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে তরুণীকে ধর্ষণ, ১০ লাখ টাকা দাবি

ধর্ষণ মামলার তদন্তের মধ্যেই মৃত সন্তান প্রসব, ডিএনএ পরীক্ষার আবেদন

বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, জনবল-সংকটে চিকিৎসাসেবা ব্যাহত

ভঙ্গুর অর্থনীতিতে দায়িত্ব নিয়েছি, মানুষের কষ্ট লাঘবে কাজ করছি: ত্রাণমন্ত্রী

ঠাকুরগাঁওয়ের হাসপাতাল: শয্যা নেই, গাছতলায় দেওয়া হচ্ছে শিশুদের চিকিৎসা

শয্যাসংকটে হাসপাতাল, শিশুদের চিকিৎসা গাছতলায়

ফুলকপি-বাঁধাকপি এখন কৃষকের গলার কাঁটা