হোম > সারা দেশ > টাঙ্গাইল

ঈদগাহ মাঠের নাম পরিবর্তন ঘিরে উত্তেজনা, ১৪৪ ধারা জারি

টাঙ্গাইল প্রতিনিধি 

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সহদেবপুর ইউনিয়নের দিমুখা কেন্দ্রীয় ঈদগাহ মাঠের নাম পরিবর্তন ঘিরে উত্তেজনা সৃষ্টির পর পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

জারি করা আদেশ অনুযায়ী, আজ শনিবার (২১ মার্চ) ঈদের দিন ভোর ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ঈদগাহ মাঠ ও সংলগ্ন প্রায় ৪০০ গজ এলাকায় সব ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, পিকেটিং, মাইকিংসহ যেকোনো ধরনের জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে।

একই সঙ্গে ওই এলাকায় বিস্ফোরক দ্রব্য বহন এবং যেকোনো প্রকার উসকানিমূলক কর্মকাণ্ডও নিষিদ্ধ করা হয়। তবে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত ব্যক্তি এবং স্থানীয় বাসিন্দাদের স্বাভাবিক চলাচল এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খায়রুল ইসলাম গতকাল শুক্রবার ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করেন।

জানা গেছে, কালিহাতীর দিমুখা ও মুন্দইল গ্রামের মধ্যবর্তী স্থানে অবস্থিত ঐতিহ্যবাহী ঈদগাহ মাঠে দীর্ঘদিন ধরে আশপাশের কয়েকটি গ্রামের মুসল্লিরা একসঙ্গে ঈদের নামাজ আদায় করে আসছেন। তবে সম্প্রতি মাঠটির নাম পরিবর্তন ও মালিকানা নিয়ে বিরোধ দেখা দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ঈদের দিন এ নিয়ে পরিস্থিতির অবনতি হতে পারে, এমন আশঙ্কা দেখা দেয়।

কালিহাতীর ইউএনও মো. খায়রুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ঈদগাহ মাঠের নাম পরিবর্তন ও মালিকানা নিয়ে বিরোধের বিষয়টি নিয়ে একাধিকবার উভয় পক্ষের সঙ্গে আলোচনা করেছি। সমস্যা সমাধানের চেষ্টা করেছি। কিন্তু আলোচনা ফলপ্রসূ না হওয়ায় এবং গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে ১৪৪ ধারা জারি করা হয়েছে। কোনো পক্ষ যেন আইন নিজের হাতে তুলে না নেয়, সে বিষয়ে সবাইকে সতর্ক করা হয়েছে। প্রশাসন আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে রয়েছে।’

প্রাতর্ভ্রমণে বেরিয়ে ছিনতাইয়ে শিকার বৃদ্ধা, আতঙ্ক

নারীসহ আপত্তিকর অবস্থায় ধরা, কুমুদিনী হাসপাতালের সিকিউরিটি ইনচার্জ বরখাস্ত

সখীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অসুস্থতার কাছে হার মানল পারিবারিক বন্ধন: পথে ফেলে গেল স্বজন

টাঙ্গাইলের কালিহাতী: তিন খুঁটিতে ছয় বছর পার

সরকার রাষ্ট্রায়ত্ত সব বন্ধ কারখানা চালুর উদ্যোগ নিয়েছে: প্রতিমন্ত্রী শরীফুল

মধুপুরে ঘরে ঢুকে বিএনপি নেতার মাকে কুপিয়ে হত্যা

মির্জাপুরে দিনদুপুরে ডাকাতিকালে গণপিটুনিতে এক ডাকাতের মৃত্যু

টাঙ্গাইলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারী-শিশুসহ নিহত ৩, আহত অন্তত ১৭

এক মোটরসাইকেলে চারজন, ধাক্কায় প্রাণ গেল কৃষকের