হোম > সারা দেশ > সিলেট

সিলেটে অপসারিত উপজেলা ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, সিলেট  

আনা মিয়া। ছবি: সংগৃহীত

সিলেটের ওসমানীনগর উপজেলা পরিষদের অপসারিত ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনা মিয়াকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ শুক্রবার বাদ জুমা উপজেলার তাজপুর ইউনিয়নে নিজ এলাকা উদরকোনা পালপাড়া জামে মসজিদের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-৯-এর মিডিয়া অফিসার (সহকারী পুলিশ সুপার) মশিহুর রহমান সোহেল আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ৫ আগস্টের পর নাশকতার একটি মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

জানা গেছে, গ্রেপ্তার আনার বিরুদ্ধে জুলাই-আগস্টে আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণের অভিযোগ রয়েছে। এ অভিযোগে হওয়া বেশ কয়েকটি মামলার আসামি তিনি।

আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: বাণিজ্যমন্ত্রী

শাহজালাল (রহ.)-এর মাজারে আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে কমিটি

সুরঞ্জিত সেনগুপ্তকে হত্যাচেষ্টা মামলা: মন্ত্রী আরিফ, বাবর ও গউছ বেকসুর খালাস, একজনকে মৃত্যুদণ্ড

সিলেট সীমান্তে বাংলাদেশির মরদেহ উদ্ধার

মাজারের স্বচ্ছতা, জবাবদিহি নিশ্চিতে কোনো ছাড় দেওয়া হবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী

সিলেট ছাড়লেন ডিসি সারওয়ার আলম, ফেসবুকে লিখলেন— ‘ভালো থাকুন সিলেটবাসী’

শাহজালালের মাজারের দানবাক্সে মিলল যে পরিমাণ টাকা

প্রকাশ্যে খোলা হলো শাহজালালের মাজারের দানবাক্স, চলছে গণনা

কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসীর মৃত্যু, এলাকায় শোকের ছায়া

পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে সাময়িকভাবে বন্ধ সাদাপাথর পর্যটনকেন্দ্র