হোম > সারা দেশ > সিলেট

জৈন্তাপুরে ট্রাকের ধাক্কায় এএসআই নিহত, আহত ১

নিজস্ব প্রতিবেদক, সিলেট ও জৈন্তাপুর প্রতিনিধি

আতিকুর রহমান। ছবি: সংগৃহীত

সিলেটের জৈন্তাপুরে বালুবোঝাই ট্রাকের ধাক্কায় পুলিশের এক উপসহকারী পরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক এএসআই আহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকের চালক ও সহকারীকে আটক করেছে পুলিশ।

আজ শুক্রবার সিলেট-তামাবিল মহাসড়কের দরবস্ত ইউনিয়নের টেংরা বারাইকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আতিকুর রহমান কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার গড়বিশুদিয়া গ্রামের বাসিন্দা মো. সামছুল হকের ছেলে এবং সিলেটের জৈন্তাপুর মডেল থানার এএসআই পদে কর্মরত ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, আজ বেলা ২টার দিকে জৈন্তাপুর মডেল থানার এএসআই সোহেল রানা-২ ও আতিকুর রহমান দায়িত্ব পালনের উদ্দেশ্যে মোটরসাইকেল নিয়ে উপজেলার ৪ নম্বর দরবস্ত ইউনিয়নের দিকে রওনা হন।

পথে ৪ নম্বর দরবস্ত ইউনিয়নের টেংরা বারাইকান্দি এলাকায় এসএসকেএস ক্লিনিকের বিপরীত পাশে সিলেট-তামাবিল মহাসড়কে পৌঁছালে জাফলং থেকে সিলেটগামী একটি বালুবোঝাই ট্রাক (চট্ট মেট্রো-ট-১২-০৯৯২) পেছন দিক থেকে তাঁদের মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়।

এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এএসআই আতিকুর রহমান গুরুতর আহত হন এবং সোহেল রানা-২ সামান্য আহত হন। খবর পেয়ে থানার পরিদর্শকসহ (তদন্ত) পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিদের উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে কর্তব্যরত চিকিৎসক এএসআই আতিকুর রহমানের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টার দিকে তিনি মারা যান।

দুর্ঘটনার পর ট্রাক জব্দসহ চালক মঞ্জুর হোসেন (৪১) ও সহকারী ফয়সালকে (২১) আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা যথাক্রমে ফেনীর দাগনভূঞা ও সদর থানার বাসিন্দা।

এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা আজকের পত্রিকাকে বলেন, ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সিলেটে ফের পরিবহনশ্রমিকদের ধর্মঘটের হুঁশিয়ারি

সাজাভোগ শেষে তামাবিল দিয়ে ৭ বাংলাদেশিকে ফেরত পাঠাল ভারত

মরিশাসে পুনরায় চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার, জেনেভায় বৈঠক

সীমান্ত অপরাধ রোধে জাফলং সীমান্তে বিজিবি-জনসাধারণের যৌথ টহল

সিলেটে ৬ সাংবাদিক পেলেন ‘মাওলানা রশীদ আহমদ প্রেস লিগেসি অ্যাওয়ার্ড’

মে মাসে সিলেটে সড়কে নিহত ৫১, বেশি মোটরসাইকেল দুর্ঘটনা

সরকারকে ‘ফুঙ্গা’ বলে দুঃখপ্রকাশ জামায়াত নেতার, এমপি বললেন ‘পুরোনো মুখোশ’

ইঞ্জিন সংকটে ৫ ট্রেন বন্ধ, বিপাকে যাত্রীরা

অবশেষে সংবাদ সম্মেলন করে জরিমানার ব্যাখ্যা দিলেন ওসমানীনগর ইউএনও

সিলেটে প্রধান শিক্ষক বুরহান উদ্দিনের বিদায় সংবর্ধনা, ৩৩ বছরের শিক্ষকতা জীবনের ইতি