হোম > সারা দেশ > সিলেট

ঈদের আগে শিল্প-কারখানার শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধ করা হবে: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ছবি: আজকের পত্রিকা

ঈদের আগেই শিল্প-কারখানার শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধ করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট সার্কিট হাউসে স্থানীয় প্রশাসন ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, স্বল্পোন্নত দেশ (এলডিসি) উত্তরণের পর সম্ভাব্য বাণিজ্য চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার আগাম প্রস্তুতি নিচ্ছে। মুক্তবাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরের উদ্যোগের অংশ হিসেবে ইউরোপীয় ইউনিয়নকে আনুষ্ঠানিক চিঠি দেওয়া হয়েছে। ধাপে ধাপে অস্ট্রেলিয়া, কানাডা ও যুক্তরাজ্যের সঙ্গেও একই ধরনের উদ্যোগ নেওয়া হবে বলে।

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির দাবি করেন, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বর্তমানে স্থিতিশীল রয়েছে এবং সরবরাহব্যবস্থাও সন্তোষজনক। সরকার বাজার তদারকি জোরদার রেখেছে। অসাধু মজুতদারি ও বাজার কারসাজির বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের ৫ প্রবাসীর মরদেহ দেশে, যৌথ জানাজা শেষে দাফন

সিলেটে চুরি হওয়া ৬৮ ফোন উদ্ধারের পর মালিকদের কাছে হস্তান্তর

সমন্বিত উদ্যোগে সিলেটকে নান্দনিক নগরী করা সম্ভব: কর্মশালায় বাণিজ্যমন্ত্রী

আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: বাণিজ্যমন্ত্রী

শাহজালাল (রহ.)-এর মাজারে আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে কমিটি

সুরঞ্জিত সেনগুপ্তকে হত্যাচেষ্টা মামলা: মন্ত্রী আরিফ, বাবর ও গউছ বেকসুর খালাস, একজনকে মৃত্যুদণ্ড

সিলেট সীমান্তে বাংলাদেশির মরদেহ উদ্ধার

মাজারের স্বচ্ছতা, জবাবদিহি নিশ্চিতে কোনো ছাড় দেওয়া হবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী

সিলেট ছাড়লেন ডিসি সারওয়ার আলম, ফেসবুকে লিখলেন— ‘ভালো থাকুন সিলেটবাসী’

শাহজালালের মাজারের দানবাক্সে মিলল যে পরিমাণ টাকা