হোম > সারা দেশ > সিলেট

জৈন্তাপুর সীমান্ত দিয়ে ১৯ জনকে পুশ ইন বিএসএফের

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি 

সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে ঠেলে পাঠানো ব্যক্তিরা। ছবি: আজকের পত্রিকা

সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে ১৯ জনকে ঠেলে পাঠিয়েছে (পুশ ইন) ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ মঙ্গলবার ভোর ৫টার দিকে উপজেলার কেন্দ্রী গ্রামের সীমান্ত দিয়ে তাঁদের পুশ ইন করানো হয়।

খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মিনাটিলা বিওপির টহল দলের সদস্যরা তাঁদের আটক করেন। জিজ্ঞাসাবাদে তাঁরা বাংলাদেশি নাগরিক বলে জানান। তারা বিভিন্ন সময় অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। আটক ব্যক্তিদের মধ্যে ছয়জন পুরুষ, ছয়জন নারী ও সাতটি শিশু রয়েছে। তাঁদের বাড়ি কুড়িগ্রামে জানিয়ে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে বিজিবি জানিয়েছে। তবে তাঁদের নাগরিকত্ব যাচাই-বাছাই চলছে।

৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘অবৈধভাবে প্রবেশের কারণে ১৯ জনকে আটক করা হয়েছে। তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।’

সিলেটে উদ্ভিদের হাসপাতাল ‘প্ল্যান্ট হেলথ ক্লিনিক’ চালু

চার দিনে শাবিপ্রবির তিন শিক্ষার্থীর মৃত্যু

সিলেটে হাসপাতালের ভেতরে শিশুকে ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন

চিকিৎসকদের প্রাইভেট ফি নির্ধারণের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: মামুনুল হক

সিলেটের গোয়াইনঘাটে যুবককে কুপিয়ে হত্যা

সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

মন্ত্রীর আশ্বাসে আন্দোলন প্রত্যাহার, রোববার ক্লাসে ফিরছেন সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা

এনসিটি টার্মিনালের চুক্তি সক্ষমতা বৃদ্ধির জন্য: বাণিজ্যমন্ত্রী

সিলেটে টিকিটের নামের সঙ্গে এনআইডির অমিল হলে ট্রেনে ভ্রমণ নয়