হোম > সারা দেশ > সিলেট

সিলেট-৪ আসনে লক্ষাধিক ভোটে সাবেক মেয়র আরিফ নির্বাচিত

সিলেট প্রতিনিধি

সাবেক মেয়র আরিফ। ছবি: সংগৃহীত

সিলেট-৪ আসনের ১৭২ সেন্টারে লক্ষাধিক ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী, চেয়ারম্যানের উপদেষ্টা ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। আজ বৃহস্পতিবার রাতে সিলেট-৪ আসনের প্রকাশিত বেসরকারি ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, আরিফুল হক চৌধুরী পেয়েছেন ১ লাখ ৮১ হাজার ৬০৯ ভোট। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী জয়নাল আবেদীনের প্রাপ্ত ভোট ৬৫ হাজার ৭৭৬ ভোট। এতে বিএনপির প্রার্থী ১ লাখ ১৫ হাজার ৮৪৩ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন। তাদের মধ্যে ভোটের ব্যবধান ১ লাখ ১৫ হাজার ৮৩৩ টি।

বিজয়ী (বেসরকারি) প্রতিক্রিয়ায় আরিফুল হক চৌধুরী বলেন, আলহামদুলিল্লাহ। আমি আনন্দিত। এত অল্প সময়ে সিলেট-৪ -এর মানুষজন আমাকে এত বিশ্বাস করেছে, আল্লাহ আমাকে তাদের এই বিশ্বাস ধরে রাখার তাওফিক দিন।

সিলেট-৩ আসনে মালিকের বাজিমাত

সীতাকুণ্ডে বিপুল ভোটে ধানের শীষের আসলাম চৌধুরী বিজয়ী

হবিগঞ্জ-১ আসনে ড. রেজা কিবরিয়া জয়ী

সিলেটে জমিয়তের সভাপতি উবায়দুল্লাহ পরাজিত

সিলেটে জাল ভোট দিতে গিয়ে আটক ৩

সিলেট মহানগর এলাকা ড্রোন দিয়ে মনিটরিং করা হবে: পুলিশ কমিশনার

মৌলভীবাজারে চা-শ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার

বোরকা নিয়ে আমার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: আরিফুল হক

সিলেট বিভাগ: কোন্দল, বিদ্রোহীর চাপে বিএনপি, জোটে ‘দুর্বল’ জামায়াত

ভূমিকম্পে কেঁপে উঠল সিলেট