হোম > সারা দেশ > হবিগঞ্জ

১০ টাকার ছেঁড়া নোট দেওয়ার জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০ 

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

১০ টাকার ছেঁড়া নোট দেওয়ার জেরে হবিগঞ্জের নবীগঞ্জে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ২০ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার উপজেলার আউশকান্দি বাজারে সিএনজি অটোরিকশার শ্রমিক ও মাইক্রোবাসের শ্রমিকদের মধ্যে এই সংঘর্ষ হয়।

সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ডালিম আহমেদ। তিনি বলেন, ‘ভাড়া দেওয়ার সময় এক ব্যক্তি ১০ টাকার একটি ছেঁড়া নোট দিলে আরেক ব্যক্তির সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, আজ বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জের আউশকান্দি বাজারের মাদ্রাসা স্ট্যান্ডের চালক জাবেদ মিয়ার সিএনজিচালিত অটোরিকশায় করে বাজারের হীরাগঞ্জে আসেন একই বাজারের কিবরিয়া চত্বরের মাইক্রোবাসচালক নোমান মিয়া। নোমান অটোরিকশার ভাড়া হিসেবে ১৫ টাকা দেন। এ সময় জাবেদ ১০ টাকার নোট ছেঁড়া দাবি করে পরিবর্তন করে দিতে বললে নোমান অপারগতার কথা জানান।

পরে আজ সন্ধ্যায় জাবেদ ও নোমানের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। এর একপর্যায়ে সিএনজি অটোরিকশার শ্রমিক ও মাইক্রোবাস স্ট্যান্ডের শ্রমিকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। এ সময় আউশকান্দি বাজারের জেবা রেস্তোরাঁ, ওয়ালটন শোরুম, রাজু রেস্তোরাঁ, ধান কাটার দুটি মেশিন, পিকআপ ভ্যান ভাঙচুর করা হয়।

সংঘর্ষে উভয় পক্ষের ২০ জন আহত হন। আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আশঙ্কাজনক অবস্থায় পাঁচজনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানায় পুলিশ। এ ছাড়া খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি স্বাভাবিক করে। তাৎক্ষণিক হবিগঞ্জের পুলিশ সুপার এস এম মুরাদ আলি ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় আউশকান্দি এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ওসমানী বিমানবন্দরে প্রবাসীদের সব সেবা চালু করা হবে: আরিফুল হক চৌধুরী

সিলেটে পৃথক দুর্ঘটনায় ২ জনের প্রাণহানি

সিলেটে নির্বাচনী বিরোধে চাকরি গেল মসজিদের ইমাম ও কলেজশিক্ষকের

সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি ইয়াহ-ইয়া, সম্পাদক জোবায়ের

সিলেটে এম এ জি ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী পালন

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়: বিএনপিপন্থী শিক্ষকদের দুই পক্ষের মারামারি, উপাচার্য-প্রক্টরসহ আহত ৭

সিলেট বিভাগে সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে জিতেছেন মুজিবুর

সিলেটে যে ২০ প্রার্থী জামানত হারালেন

সিলেটে জয়শূন্য জামায়াত, ১৯ আসনের ১৮টিই বিএনপির

সিলেট-৩ আসনে মালিকের বাজিমাত