হোম > সারা দেশ > সুনামগঞ্জ

সন্তানকে প্রতিবন্ধী কার্ড দেওয়ার কথা বলে ডেকে নিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

সুনামগঞ্জ প্রতিনিধি

সন্তানকে প্রতিবন্ধী কার্ড দেওয়ার কথা বলে ডেকে নিয়ে সুনামগঞ্জ সদরের গৌরারং ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মমিন মিয়ার বিরুদ্ধে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ শহরের পৌর বিপণির এক সংবাদপত্র অফিসে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ জানানো হয়েছে।

লিখিত বক্তব্যে ভুক্তভোগী নারী বলেন, ‘গত ৬ সেপ্টেম্বর বিকেলে আব্দুর রহিম ও তাঁর স্ত্রী খোদেজা আমার প্রতিবন্ধী ছেলেকে প্রতিবন্ধী কার্ড দেওয়ার কথা বলে আমাকে তাদের ঘরে যেতে বলে। আমি সরল বিশ্বাসে তাদের ঘরে যাই। এ সময় মমিন মিয়া ভয় দেখিয়ে মুখে কাপড় চাপা দিয়ে আমাকে ধর্ষণ করে।’

ওই নারী আরও বলেন, ‘এ বিষয়ে সুনামগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ জানিয়েছি। আমি একজন নিরীহ ও অসহায় মানুষ। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।’

সুনামগঞ্জে মাকে খুনের অভিযোগে প্রতিবন্ধী ছেলে আটক

সুনামগঞ্জে নারীকে হত্যার মামলায় আসামির মৃত্যুদণ্ড

চলছে বালু লুটের মহোৎসব

সুনামগঞ্জে মাইকে ঘোষণা দিয়ে পাঁচ গ্রামের বাসিন্দাদের সংঘর্ষ, আহত ২০

চোরাই পথে ভারত থেকে আনা ‘পাগলা’ মহিষের আক্রমণে আহত ৭

এক পদে দুই শিক্ষকের বদলি আদেশ, ৭ বছর ধরে প্রধান শিক্ষকহীন বিদ্যালয়

৯ মাসে ৯৩১ কোটি টাকার মাদক ও চোরাই পণ্য জব্দ বিজিবির

হাওরে গোখাদ্যের তীব্র সংকট, বিপাকে কৃষক

দায়সারা বৃক্ষরোপণে চারায় মড়ক

জগন্নাথপুরে নিখোঁজের দুই দিন পর নদীতে ভেসে উঠল শিশুর মরদেহ