হোম > সারা দেশ > সুনামগঞ্জ

টিকটক ভিডিও তৈরি নিয়ে মারামারি, যুবক নিহত

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি  

প্রতীকী ছবি

সুনামগঞ্জের জগন্নাথপুরে টিকটক ভিডিও তৈরি নিয়ে বিতর্কের জেরে মারামারিতে রুবেল মিয়া (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কলকলিয়া ইউনিয়নের সুনুখাই (লতিফনগর) গ্রামে এ ঘটনা ঘটে।

রুবেল মিয়া ওই গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে। এ ঘটনায় রুবেলের চাচাতো ভাই সুলতান মিয়া (৩৫) গুরুতর আহত হয়েছেন। তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুনুখাই গ্রামের জনাব আলীর ছেলে মনির মিয়া (৫০) টিকটকে বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করেন। এ নিয়ে একই গ্রামের রুবেল মিয়ার সঙ্গে মনির মিয়ার কথা-কাটাকাটি হয়। এর জেরে আজ সকাল সাড়ে ১০টার দিকে উভয় পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে রুবেল ও তাঁর চাচাতো ভাই সুলতান গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক জানান রুবেল বেঁচে নেই।

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক বদরুদ্দোজা বলেন, রুবেলকে হাসপাতাল আনার আগেই মারা যান। গুরুতর আহত সুলতান মিয়াকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলা হয়।

এ বিষয়ে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। রুবেল মিয়ার লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় তাঁর পরিবার হত্যা মামলা করবে বলে জানিয়েছে।

হাওরে ডুবে গেছে কয়েক হাজার হেক্টর ধানখেত

ভূমধ্যসাগরে ডুবে মৃত্যু: সুনামগঞ্জে চার মানব পাচারকারীর বিরুদ্ধে মামলা

সুনামগঞ্জের আরও ১৩ তরুণ জিম্মি লিবিয়ায়

সুনামগঞ্জে ১২ ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই

স্বপ্নের ইউরোপ এখন সুনামগঞ্জের কান্না

সুনামগঞ্জে নদীর পাড়ে বালুচাপায় শ্রমিকের মৃত্যু, আহত ১

সাগরেই শেষ ইউরোপের স্বপ্ন: গ্রিস উপকূলে প্রাণ হারানোদের ১০ জনই সুনামগঞ্জের

সুনামগঞ্জে গরুর জন্য ধান কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১

সুনামগঞ্জে স্বাধীনতার স্মৃতিস্তম্ভে ফুল দেওয়ায় মামলা, গ্রেপ্তার ২

সুনামগঞ্জে পাওনা ৫০ টাকা নিয়ে মারামারি, আহত কিশোরের মৃত্যু