হোম > সারা দেশ > সুনামগঞ্জ

জগন্নাথপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

শহিদুল ইসলাম। ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের জগন্নাথপুরে পুলিশ দায়ের করা নাশকতা চেষ্টা মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেতা শহিদুল ইসলামকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে।

আজ সোমবার তাঁকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এর আগে গতকাল রোববার বিকেলে তাঁকে জগন্নাথপুর বাজার থেকে গ্রেপ্তার করা হয়। শহিদুল রানীগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও ইছগাঁও (পশ্চিম পাড়) গ্রামের নজরুল ইসলামের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান আকন্দ বলেন, নাশকতা মামলার অজ্ঞাত আসামি হিসেবে শহিদুলকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, গত ২৯ অক্টোবর জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) শাহীন মিয়া বাদী হয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৫২ নেতা-কর্মীর নাম উল্লেখ করে নাশকতা চেষ্টার অভিযোগে থানায় মামলা করেন। ওই মামলায় অজ্ঞাতনামা আরও ৬০ জনকে আসামি করা হয়েছে। তবে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই নেতাকে।

সুনামগঞ্জে নারীকে হত্যার মামলায় আসামির মৃত্যুদণ্ড

চলছে বালু লুটের মহোৎসব

সুনামগঞ্জে মাইকে ঘোষণা দিয়ে পাঁচ গ্রামের বাসিন্দাদের সংঘর্ষ, আহত ২০

চোরাই পথে ভারত থেকে আনা ‘পাগলা’ মহিষের আক্রমণে আহত ৭

এক পদে দুই শিক্ষকের বদলি আদেশ, ৭ বছর ধরে প্রধান শিক্ষকহীন বিদ্যালয়

৯ মাসে ৯৩১ কোটি টাকার মাদক ও চোরাই পণ্য জব্দ বিজিবির

হাওরে গোখাদ্যের তীব্র সংকট, বিপাকে কৃষক

দায়সারা বৃক্ষরোপণে চারায় মড়ক

জগন্নাথপুরে নিখোঁজের দুই দিন পর নদীতে ভেসে উঠল শিশুর মরদেহ

স্ত্রী প্রবাসে, সন্তানদের নিয়ে স্বামীর বিষ পান, প্রাণ গেল ৩ শিশুর