হোম > সারা দেশ > সুনামগঞ্জ

সুনামগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের ঘরে আগুন, এক পরিবারের ৬ জনের মৃত্যু

সুনামগঞ্জ ও ধর্মপাশা প্রতিনিধি

সুনামগঞ্জের ধর্মপাশায় আশ্রয়ণ প্রকল্পের ঘরে আগুন লেগে একই পরিবারের ছয়জনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার মধ্যরাতে ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের শীম এলাকার সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘরে এই অগ্নিকাণ্ড হয়।

আজ মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গিয়াস উদ্দীন অগ্নিকাণ্ডের ঘটনাটি নিশ্চিত করে বলেন, আগুন লেগে ছয়জন মারা গেছেন। ঘটনাস্থলে ধর্মপাশা সার্কেলের সহকারী পুলিশ সুপার আলী ফরিদ ও ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক রয়েছেন। 

অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতরা হলেন এমারুল (৫০), তাঁর স্ত্রী পলি আক্তার ও তাঁদের চার সন্তান পলাশ, ফরহাদ, ফাতেমা বেগম ও ওমর ফারুক। 

ইউএনও মোহাম্মদ গিয়াস উদ্দীন আজকের পত্রিকাকে বলেন, আগুন কীভাবে লেগেছে, তা এখনই বলা সম্ভব নয়।

জলাবদ্ধতায় হাওরে ফসলহানি: ঋণের বোঝা নিয়ে ফিরছে ৫ শতাধিক জিরাতি পরিবার

রাতের আঁধারে দুটি পুকুরে শত্রুতার বিষ, মরল ৫ লক্ষাধিক টাকার মাছ

জগন্নাথপুরে তালাবদ্ধ ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডোবার পাশে পড়ে ছিল নারীর ক্ষতবিক্ষত লাশ

ডোবার পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর ক্ষতবিক্ষত মরদেহ

লন্ডনে আবারও কাউন্সিলর নির্বাচিত জগন্নাথপুরের মেয়ে অজন্তা

সুনামগঞ্জে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫

জামিনে বের হয়ে বাদীপক্ষের বাড়িতে হামলা-ভাঙচুর, আহত ৩

সুনামগঞ্জে বাঁধ ভেঙে তলিয়েছে ১১৪ হেক্টর বোরো ধানের জমি

ডুবছে হাওর, আতঙ্কে কৃষক