হোম > সারা দেশ > সুনামগঞ্জ

বাংলাদেশের ব্যাংক টাকায় ভর্তি: পরিকল্পনামন্ত্রী

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘বাংলাদেশের কোনো ব্যাংকে এক টাকার চেকও রিফিউজ হয়নি। হওয়ার প্রশ্ন উঠে না। ব্যাংকে টাকায় ভর্তি।’

আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় প্রশিক্ষণ গ্রহণকারীদের অনুদানের চেক  বিতরণ শেষে তিনি এ কথা বলেন। উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয় এ আয়োজন করে।

বিএনপিকে ইঙ্গিত করে বলেন, ‘কিছু লোক তাঁদের অসৎ উদ্দেশ্যে সমাজে বিশৃঙ্খলা তৈরি করে ক্ষমতায় যেতে চায়। তাঁরা সহজ-সরল আইনি পথে ক্ষমতায় যেতে পারবে না। জনগণ তাঁদের গ্রহণ করবে না। এই জন্য তাঁরা চোরা পথে দেশে বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টি করে ক্ষমতায় যেতে চায়। তাঁরাই গুজব সৃষ্টি করে।’

চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে অভূতপূর্ব উন্নয়ন হচ্ছে। চলমান বিশ্ব অর্থনৈতিক সংকট সরকার সফলতার সহিত মোকাবিলা করছে। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিত্যপণ্যের দাম রাখতে সরকার নানা উদ্যোগ নিয়ে আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে।’

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজেদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিল্লাল হোসেনের পরিচালনায় এতে বক্তব্য দেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিদ্দিক আহমদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খানম সাথী, সাবেক পৌর মেয়র মিজানুর রশীদ ভূঁইয়া প্রমুখ।

এদিকে, অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের অনুদান বিতরণে উপকারভোগীদের তালিকা চূড়ান্ত করণের বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিরা জানেন কি না জানতে চাইলে,   সভায় উপস্থিত জনপ্রতিনিধিরা এ বিষয়টি জানেন না বলে জানান।

এ সময় মন্ত্রী প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা সরকারের নিয়ম মেনে কাজ করুন এটা আমরা চাই। জনপ্রতিনিধিদের সঙ্গে আলোচনা করলে তো কোনো ক্ষতি নেই।’

তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, ‘জনপ্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে কাজ করার মানসিকতা থাকলে জনগণের কল্যাণ হবে। পরে তিনি উপকারভোগীদের তালিকা যাচাই করে তাঁদের মধ্যে অনুদানের চেক তুলে দেন।’

পরে জগন্নাথপুর থানার নতুন ভবন নির্মাণের কাজের অগ্রগতি পরিদর্শন করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

সুনামগঞ্জে ‘ইস্ট ইন্ডিয়া ১৮১৮’ লেখা চৌম্বকীয় বৈশিষ্ট্যের সীমানা পিলার উদ্ধার

দিনভর উদ্ধার অভিযান, প্রশাসনের সামনেই মেছোবিড়ালটি পিটিয়ে মারল স্থানীয়রা

জগন্নাথপুরে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

জগন্নাথপুরে দুই মাদকসেবীকে কারাদণ্ড, ফুটপাত দখল করায় ৫ দোকানিকে জরিমানা

সুনামগঞ্জে সুরমা-কুশিয়ারার পানি বিপৎসীমার ওপরে, বন্যা পরিস্থিতি অবনতির আশঙ্কা

আগের দিন স্ত্রীর সঙ্গে বাগ্‌বিতণ্ডা, পরদিন শয়নকক্ষ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

উজানের বৃষ্টিপাতে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা, কুশিয়ারার পানি বিপৎসীমার ওপরে

জগন্নাথপুরে জমি নিয়ে সংঘর্ষ, বৃদ্ধ নিহত

সুনামগঞ্জের জামালগঞ্জে ইয়াবাসহ আটক বিএনপি নেতাসহ ২ জনের বিরুদ্ধে মামলা

সুনামগঞ্জে মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত, বন্যার শঙ্কা