হোম > সারা দেশ > সুনামগঞ্জ

সুনামগঞ্জে যুবকের বিরুদ্ধে ঘুমন্ত স্ত্রীকে বালিশচাপা দিয়ে হত্যার অভিযোগ

সুনামগঞ্জ প্রতিনিধি

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জে যুবকের বিরুদ্ধে তাঁর ঘুমন্ত স্ত্রী রাকিবা বিবিকে (২২) বালিশচাপা দিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ রোববার সকালে সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের আহমদাবাদ গ্রামে এই ঘটনা ঘটে। নিহত রাকিবা উপজেলার গৌরারং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মো. আছান নবীর মেয়ে।

এলাকাবাসী জানিয়েছে, উপহেলার গৌরারং ইউনিয়নের আহমদাবাদ গ্রামের সাইদ চৌধুরীর (২৩) সঙ্গে তাঁর স্ত্রী রাকিবা বিবির পারিবারিক কলহ চলছিল। এর জেরে আজ সকালে তিনি স্ত্রীকে বালিশচাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করেন।

এদিকে সকাল গড়িয়ে দুপুর হলেও রাকিবা ঘরের দরজা না খুললে আশপাশের লোকজন তাঁকে ডাকতে শুরু করে। তাতে সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢোকে পাড়ার লোকজন। এ সময় রাকিবাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় ঘরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে ছিল। খবর পেয়ে পুলিশ গিয়ে অভিযান চালিয়ে তাঁর স্বামী সাইদ চৌধুরীকে আটক করে।

এ বিষয়ে জানতে চাইলে সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক আজকের পত্রিকাকে বলেন, রাকিবা বিবি হত্যার ঘটনায় তাঁর স্বামীকে আটক করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তিনি ঘুমন্ত অবস্থায় স্ত্রীকে বালিশচাপা দিয়ে হত্যার কথা স্বীকার করেছেন। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সুনামগঞ্জে গরুর জন্য ধান কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১

সুনামগঞ্জে স্বাধীনতার স্মৃতিস্তম্ভে ফুল দেওয়ায় মামলা, গ্রেপ্তার ২

সুনামগঞ্জে পাওনা ৫০ টাকা নিয়ে মারামারি, আহত কিশোরের মৃত্যু

সুনামগঞ্জে মহিষ চুরি করে জবাই, মাংস জব্দসহ আটক দুই

অতিবৃষ্টিতে হাওরের কাঁচা ধান ডুবে যাওয়ার আশঙ্কা

দিরাই-শাল্লা: সড়ক নির্মাণকাজে ধীরগতি

হাওরে বৃষ্টি স্বস্তি ফেরাল কৃষকের মনে

সুনামগঞ্জের হাওর রক্ষা বাঁধের কাজে অনিয়ম-দুর্নীতি

আদালত চলাকালে জামিননামা গ্রহণে ঘুষ নেয় পুলিশ, তদন্তে কমিটি গঠন

তাহিরপুরে হাউসবোটে অগ্নিকাণ্ড