হোম > সারা দেশ > সুনামগঞ্জ

সুনামগঞ্জের তিন উপজেলায় বজ্রপাতে ৪ জনের মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের দোয়ারাবাজার, ছাতক ও জামালগঞ্জ উপজেলায় হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে তিন জেলের মৃত্যু হয়েছে। বজ্রপাতে আজ রোববার সকালে দোয়ারাবাজার উপজেলায় দুজন ও ছাতকে একজন এবং গতকাল শনিবার জামালগঞ্জে একজন নিহত হন। সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

বজ্রপাতে আজ রোববার সকালে দোয়ারবাজারে নিহতরা হলেন পশ্চিম পলিরচর গ্রামের চাঁন মিয়ার ছেলে মো. জালাল মিয়া (৩০) এবং একই গ্রামের মো. নুরুল হকের ছেলে মো. জসিম উদ্দিন (২৮)। বাড়ির পাশের দেখার হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে ঘটনাস্থলে তাঁদের মৃত্যু হয়।

দোয়ারাবাজার পান্ডারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল ওয়াহিদ বলেন, স্থানীয় দেখার হাওরে মাছ ধরার সময় আকস্মিক বজ্রপাতে দুজন ঘটনাস্থলে মারা যান।

এদিকে রোববার সকালে ছাতক মল্লিকপুর গ্রামের পাশের হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে সুন্দর আলী নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ছাড়া শনিবার রাত সাড়ে বারোটার দিকে বাড়ির পাশের নয়া হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে কালাগুজা গ্রামের আব্দুল লতিফের ছেলে শরীফ মিয়া ঘটনাস্থলেই মারা যান।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হোসেন বলেন, হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে চারজনের মৃত্যু হয়েছে।

সুনামগঞ্জে মাকে খুনের অভিযোগে প্রতিবন্ধী ছেলে আটক

সুনামগঞ্জে নারীকে হত্যার মামলায় আসামির মৃত্যুদণ্ড

চলছে বালু লুটের মহোৎসব

সুনামগঞ্জে মাইকে ঘোষণা দিয়ে পাঁচ গ্রামের বাসিন্দাদের সংঘর্ষ, আহত ২০

চোরাই পথে ভারত থেকে আনা ‘পাগলা’ মহিষের আক্রমণে আহত ৭

এক পদে দুই শিক্ষকের বদলি আদেশ, ৭ বছর ধরে প্রধান শিক্ষকহীন বিদ্যালয়

৯ মাসে ৯৩১ কোটি টাকার মাদক ও চোরাই পণ্য জব্দ বিজিবির

হাওরে গোখাদ্যের তীব্র সংকট, বিপাকে কৃষক

দায়সারা বৃক্ষরোপণে চারায় মড়ক

জগন্নাথপুরে নিখোঁজের দুই দিন পর নদীতে ভেসে উঠল শিশুর মরদেহ