হোম > সারা দেশ > সুনামগঞ্জ

সুনামগঞ্জে আপাতত বড় বন্যার শঙ্কা নেই: পাউবো

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জে টানা বৃষ্টিপাত অব্যাহত থাকলেও বড় কোনো বন্যার শঙ্কা আপাতত নেই বলে জানান জেলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. মামুন হাওলাদার। 

আজ বৃহস্পতিবার দুপুরে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দেওয়া তথ্যানুযায়ী সুনামগঞ্জের সুরমা নদীর পানি বেলা ১টার দিকে বিপৎসীমার ৭৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানানো হয়। এ সময় সুনামগঞ্জে গেল ২৪ ঘণ্টায় ৮৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। 

এ ছাড়া ছাতকে সুরমা নদীর পানি বিপৎসীমার ৩১ সেন্টিমিটার নিচে রয়েছে। যাদুকাটায় ১৫৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সীমান্তের পাটলাই ও চেলা নদীর পানিও বিপৎসীমার নিচে রয়েছে। 

কেবল সিলেটের সীমান্তবর্তী অমলসিদে কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার ২৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ কারণে এই নদীর ভাটিতে শেরপুরে পানি বিপৎসীমার পাঁচ সেন্টিমিটার ওপরে রয়েছে। 

এ বিষয়ে প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, ভারী বৃষ্টিপাত থাকলেও সুনামগঞ্জে বড় ধরনের বন্যার কোনো শঙ্কা নেই, সুরমা নদীর পানি বিপৎসীমার অনেক নিচেই রয়েছে। তবে সিলেটের কুশিয়ারা নদীর পানি বেড়ে যাওয়ায় সে ক্ষেত্রে দিরাই ও জগন্নাথপুর উপজেলার নিম্নাঞ্চল স্বল্প মেয়াদে প্লাবিত হওয়ার শঙ্কা আছে।

সুনামগঞ্জে মাকে খুনের অভিযোগে প্রতিবন্ধী ছেলে আটক

সুনামগঞ্জে নারীকে হত্যার মামলায় আসামির মৃত্যুদণ্ড

চলছে বালু লুটের মহোৎসব

সুনামগঞ্জে মাইকে ঘোষণা দিয়ে পাঁচ গ্রামের বাসিন্দাদের সংঘর্ষ, আহত ২০

চোরাই পথে ভারত থেকে আনা ‘পাগলা’ মহিষের আক্রমণে আহত ৭

এক পদে দুই শিক্ষকের বদলি আদেশ, ৭ বছর ধরে প্রধান শিক্ষকহীন বিদ্যালয়

৯ মাসে ৯৩১ কোটি টাকার মাদক ও চোরাই পণ্য জব্দ বিজিবির

হাওরে গোখাদ্যের তীব্র সংকট, বিপাকে কৃষক

দায়সারা বৃক্ষরোপণে চারায় মড়ক

জগন্নাথপুরে নিখোঁজের দুই দিন পর নদীতে ভেসে উঠল শিশুর মরদেহ