হোম > সারা দেশ > সুনামগঞ্জ

ফেসবুক পোস্টে মহানবী (সা.)-কে অবমাননা, যুবক আটক

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি

সুনামগঞ্জের তাহিরপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে অবমাননার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গ্রামের নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।

আজ সোমবার (২৬ অক্টোবর) দুপুরে তাঁকে আটক করা হয়। তাঁকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহাম্মদ।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রোববার একটি ফেসবুক আইডি থেকে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর পোস্ট দেওয়া হয়। এ নিয়ে স্থানীয় মুসল্লিদের মধ্যে প্রতিক্রিয়া দেখা দেয় এবং এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

অভিযুক্ত যুবকের দাবি, পারিবারিক জমিজমা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষ তাঁকে ফাঁসাতে ভুয়া ফেসবুক আইডি খুলে ওই পোস্ট দিয়েছে। এ বিষয়ে আইনি সুরক্ষা চেয়ে তিনি গতকাল রাতে তাহিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

ওসি ফারুক আহাম্মদ বলেন, ‘ওই যুবক থানায় জিডি করে তাঁকে ফাঁসানোর অভিযোগ করেছেন। তাঁকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।’

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিপামনি দেবী বলেন, ‘মহানবীকে নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে পড়েন। পরে পুলিশ অভিযুক্ত যুবককে আটক করে। সার্বিক নিরাপত্তায় পুলিশি তৎপরতা বাড়ানো হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ পোস্ট দেওয়া এসি ল্যান্ডকে বদলি

জগন্নাথপুরে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

মৃত্যুর জন্য ইউএনওকে দায়ী করে এসি ল্যান্ডের ফেসবুক পোস্ট, পরিবারের দাবি মানসিক সমস্যা

বোনের বিয়ের দাওয়াত দেওয়াকে কেন্দ্র করে হামলা, যুবক নিহত

সুনামগঞ্জে মাকে খুনের অভিযোগে প্রতিবন্ধী ছেলে আটক

সুনামগঞ্জে নারীকে হত্যার মামলায় আসামির মৃত্যুদণ্ড

চলছে বালু লুটের মহোৎসব

সুনামগঞ্জে মাইকে ঘোষণা দিয়ে পাঁচ গ্রামের বাসিন্দাদের সংঘর্ষ, আহত ২০

চোরাই পথে ভারত থেকে আনা ‘পাগলা’ মহিষের আক্রমণে আহত ৭

এক পদে দুই শিক্ষকের বদলি আদেশ, ৭ বছর ধরে প্রধান শিক্ষকহীন বিদ্যালয়