হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান হলেন লাবু

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে মো. শামীম তালুকদার লাবুকে চেয়ারম্যান হিসেবে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। আজ শনিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে প্রাপ্ত ফলাফলে তাকে বিজয়ী ঘোষণা করা হয়। জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন। 

শামীম তালুকদার লাবু সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সংসদ সদস্য জান্নাত আরা তালুকদার হেনরীর স্বামী।

জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, জেলা পরিষদের উপনির্বাচনে মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে মু: শওকত আলী সেলিম  (হেলিকপ্টার) ৩৪ ভোট, মো. আব্দুর রহমান  (মোটর সাইকেল) ২ ভোট, মো. আব্দুর রহমান (চশমা) ৫ ভোট, মো. মকবুল হোসেন মুকুল (ঘোড়া) ৫০৬ ভোট ও মো. শামীম তালুকদার লাবু (জিপ গাড়ি) ৬৩৪ ভোট পেয়েছেন।

মোট ১১৯৬ জন ভোটারের মধ্যে ১১৯১ জন ভোটার ভোট প্রদান করেন। নির্বাচনে শামীম তালুকদার লাবু তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. মকবুল হোসেন মুকুলকে ১২৮ ভোটের ব্যবধানে পরাজিত করে বিজয়ী হন।

জানা গেছে, সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস। তিনি জেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করে গত ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে আব্দুল লতিফ বিশ্বাস নৌকার প্রতীকের প্রার্থী আব্দুল মমিন মন্ডলের কাছে পরাজিত হন।

পরবর্তীতে নির্বাচন কমিশন সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করে উপনির্বাচনের জন্য তফসিল ঘোষণা করেন। আজ ৯ মার্চ এই নির্বাচনে মো. শামীম তালুকদার লাবু (জিপ গাড়ি) বিজয়ী হন। তিনি সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ভাষা সৈনিক প্রয়াত মোতার হোসেন তালুকদারের ছেলে।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্র-নজরুলজয়ন্তী উৎসব শুরু

মায়ের মৃত্যুর পর হাত না দেওয়া ‘স্মৃতির টাকাও’ নিয়ে গেল চোরেরা

কামারখন্দে মহাসড়কে নারীর মরদেহ উদ্ধার, পাশে বিয়ের লাল শাড়ি

যমুনার তীব্র স্রোতে সিরাজগঞ্জে তীর রক্ষা বাঁধের ৩০ মিটার ধস, ভাঙনের আতঙ্ক

ফুলজোড় নদের তীরের মানুষের দুঃসহ জীবনের গল্প

আর্জেন্টিনা ফাইনালে উঠলেই মহিষ জবাই, ঠাকুরঝিপাড়া গ্রামে ৩৫০০ ফুট পতাকা

দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় ট্রাফিক পুলিশের সহকারী উপপরিদর্শক নিহত

নৈশপ্রহরীদের বেঁধে ডাকাতি: আন্তজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার

সিরাজগঞ্জের দুটি মানহানির মামলায় এমপি আমির হামজার স্থায়ী জামিন

সিরাজগঞ্জে ডিপজল পরিবহনের বাস খাদে, আহত অন্তত ১০