হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

মেলায় জাদু প্রদর্শনীর আড়ালে অশ্লীল নাচ, ১০ জনের কারাদণ্ড

কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের কাজীপুরের সোনামুখী মেলায় অভিযান চালিয়ে জাদু প্রদর্শনীর আড়ালে অশ্লীল নাচ প্রদর্শনীর দায়ে নর্তকী, মেলা পরিচালনা পর্ষদের লোকজন, দর্শকসহ দেড় শতাধিক সদস্যকে আটক করেছে যৌথবাহিনী। গতকাল সোমবার রাত ১২টার দিকে তাঁদের আটক করা হয়। এ সময় অবৈধভাবে মেলা পরিচালনা ও অশ্লীল নাচ প্রদর্শনীর দায়ে ১০ জনকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে কিছু মদের বোতল জব্দ করা হয়।

কাজীপুর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরিন আক্তার এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘মেলায় যাত্রা, সার্কাস, বিচিত্রা, জাদু এগুলোর অনুমতি ছিল না। কিন্তু তারা জাদু দেখানোর আড়ালে অশ্লীল নাচ প্রদর্শনী করে আসছিলেন। রাতে যৌথবাহিনী অভিযানে আটক ১০ জনকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্যদের মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়।’

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও বলেন, ‘আমার জানা মতে ৯ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত মেলার অনুমতি রয়েছে। আজকের দিনের মধ্যে প্যান্ডেল ভেঙে ফেলতে বলা হয়েছে। ব্যত্যয় ঘটলে ব্যবস্থা নেওয়া হবে।’

এলাকাবাসী জানায়, দুর্গাপূজা উপলক্ষে প্রায় ৩০০ বছর ধরে সোনামুখী মেলা বসছে। এবারের চিত্র একটু ভিন্ন ছিল। মেলার শুরু থেকেই জাদু প্রদর্শনীর নামে তিন-চারটি প্যান্ডেলে প্রায় উলঙ্গ নাচ চলত। ৫০ থেকে ৮০ টাকায় টিকিট সংগ্রহ করে সেই নাচ দেখা যেত।

নাম প্রকাশ না করার শর্তে নাচ দেখা এক দর্শক বলেন, ‘নর্তকী উদাম শরীরে নাচ করে। ১০ টাকা দিলেই তার সঙ্গে আলিঙ্গন করা যায়। বিষয়টা খুবই খারাপ ছিল, যা বলার মতো না।’ 

আরেক দর্শক বলেন, ‘দেখতে আসলাম জাদু। প্যান্ডেলের ভেতরে ঢুকে দেখি খোলামেলা নাচানাচি। সম্পূর্ণ বিবস্ত্র শরীরে নাচছে নর্তকী। যা মুখে বলার মতো না।’

অভিযান চালানোর সময় এনএসআইয়ের যুগ্ম পরিচালক আব্দুল্লাহ আল মামুন ও সেনা সদস্যরা উপস্থিত ছিলেন।

বসতবাড়ির আঙিনায় চাষ করা হচ্ছিল গাঁজার গাছ

বিএনপির বিজয়ের পেছনে হিন্দুদের বড় অবদান আছে: বিদ্যুৎমন্ত্রী

সিরাজগঞ্জে ট্রাক থেকে ৪০০ গ্যাস সিলিন্ডার লুট, গ্রেপ্তার ৩

ছেলের দাফনের কয়েক ঘণ্টা পর চলে গেলেন মা

কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: মামলা হলেও গ্রেপ্তার হননি ওয়ার্ড বয়, তদন্ত কমিটিও হয়নি

সিরাজগঞ্জে ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রস্তুতি, জড়িত সন্দেহে ৬ তরুণ আটক

নিখোঁজের চার দিন পর বালুচাপা অবস্থায় ভ্যানচালকের লাশ উদ্ধার

সিরাজগঞ্জে হাসপাতালে তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ, আত্মগোপনে ওয়ার্ড বয়

নারকেলগাছে ঝুলছিল বিদ্যুতায়িত পাপ্পুর মরদেহ

যমুনায় বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকার, গ্রেপ্তার ৫