হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

তিনটি হত্যা ও একটি অস্ত্র মামলার আসামি এমপি হেনরী ও তাঁর স্বামী

সিরাজগঞ্জ প্রতিনিধি

মৌলভীবাজার জেলার বর্ষিজোড়া এলাকা থেকে গ্রেপ্তার হওয়া সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরী ও তাঁর স্বামী শামীম তালুকদার লাবুর বিরুদ্ধে রয়েছে তিনটি হত্যা ও একটি অস্ত্র মামলা। এই চারটি মামলায় তাঁদের গ্রেপ্তার দেখাবে পুলিশ।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, ‘জান্নাত আরা হেনরী ও তাঁর স্বামী গ্রেপ্তারের বিষয়টি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি। তাঁদের সিরাজগঞ্জে হাজির করা হলে তিনটি হত্যা ও একটি অস্ত্র মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।’

সিরাজগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনে গত ৪ আগস্ট বিএনপি ও যুবদলের তিন নেতা-কর্মী নিহত হন। এ ঘটনায় এমপি জান্নাত আরা হেনরী ও তাঁর স্বামী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামীম তালুকদার লাবুসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৯ শতাধিক নেতা-কর্মীকে আসামি করে তিনটি হত্যা মামলা দায়ের করা হয়।

নিহত জেলা যুবদলের সহসভাপতি সোহানুর রহমান রঞ্জু শেখের স্ত্রী মৌসুমি খাতুন, সিরাজগঞ্জ পৌর এলাকার গয়লা বিএনপি কর্মী নিহত আব্দুল লতিফের বোন সালেহা বেগম ও একই মহল্লার নিহত সুমন শেখের বাবা গঞ্জের আলী শেখ বাদী হয়ে মামলা দায়ের করেন।

অপরদিকে লাইসেন্স করা অস্ত্র ও গুলি সরকারি নির্দেশ মোতাবেক নির্দিষ্ট সময়ের মধ্যে জমা না দিয়ে নিজ দখলে রেখে লুকানোর চেষ্টা করায় ৮ সেপ্টেম্বর জান্নাত আরা হেনরী ও স্বামী শামীম তালুকদারের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে পুলিশ। সিরাজগঞ্জ সদর থানার এসআই (নিরস্ত্র) কমল চন্দ্র বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

এই চারটি মামলায় জান্নাত আরা হেনরী ও স্বামী শামীম তালুকদারকে গ্রেপ্তার দেখাবে পুলিশ। এই চারটি মামলা এজাহারভুক্ত আসামি তাঁরা।

বিএনপির বিজয়ের পেছনে হিন্দুদের বড় অবদান আছে: বিদ্যুৎমন্ত্রী

সিরাজগঞ্জে ট্রাক থেকে ৪০০ গ্যাস সিলিন্ডার লুট, গ্রেপ্তার ৩

ছেলের দাফনের কয়েক ঘণ্টা পর চলে গেলেন মা

কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: মামলা হলেও গ্রেপ্তার হননি ওয়ার্ড বয়, তদন্ত কমিটিও হয়নি

সিরাজগঞ্জে ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রস্তুতি, জড়িত সন্দেহে ৬ তরুণ আটক

নিখোঁজের চার দিন পর বালুচাপা অবস্থায় ভ্যানচালকের লাশ উদ্ধার

সিরাজগঞ্জে হাসপাতালে তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ, আত্মগোপনে ওয়ার্ড বয়

নারকেলগাছে ঝুলছিল বিদ্যুতায়িত পাপ্পুর মরদেহ

যমুনায় বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকার, গ্রেপ্তার ৫

অডিট চলাকালে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু, ৩ অডিট কর্মকর্তা পুলিশের হেফাজতে