হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে আওয়ামী লীগের ৬ নেতা-কর্মী গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি

সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের ছয় নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা গ্রামের আবুল হোসেনের ছেলে রাশেদুল ইসলাম (৩৪), পটল ছোনগাছা গ্রামের আব্দুর রহিমের ছেলে শাহাদাত হোসেন (২২), শহরের মাহমুদপুর মহল্লার আব্দুল বাছেদের ছেলে নাদিম সেখ (২৩), শিলন্দা পশ্চিমপাড়ার আবু তালেবের ছেলে শামসুল আলম (৪৭), সয়দাবাদ ইউনিয়নের খিদির সেতু এলাকার জেলাল উদ্দিনের ছেলে আবুল কালাম আজাদ (৪৮) এবং জারিলা এলাকার গাজী ইসমাইল হোসেনের ছেলে জয়নাল আবেদিন (৪১)।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মী। সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আত্মসমর্পণ করা চরমপন্থীদের তথ্যে মিলল ১০৩ আগ্নেয়াস্ত্র

শীতের সবজিতে সম্ভাবনার হাতছানি, কৃষকের চিন্তা বাজারদর

সিরাজগঞ্জে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ২ ব্যবসায়ীকে জরিমানা

সিরাজগঞ্জে ফেনসিডিলের মামলায় ট্রাকচালক ও হেলপারের যাবজ্জীবন কারাদণ্ড

সিরাজগঞ্জে আত্মসমর্পণ করলেন তিন জেলার ৬৫ চরমপন্থী

সিরাজগঞ্জে আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফেরার অপেক্ষায় তিন জেলার ৭০ চরমপন্থী

যমুনা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

মহাসড়কে যুবলীগের ঝটিকা মিছিল, এএসআইসহ চার পুলিশ সদস্য প্রত্যাহার

সিরাজগঞ্জের কাজীপুর: মাঠের পর মাঠজুড়ে আমন ধানের ঘ্রাণ

সিরাজগঞ্জে মাদক মামলায় বাসচালকের যাবজ্জীবন