হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্ত্রী হত্যার দায়ে স্বামী চাঁদ আলীকে (৪৭) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। 

আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এম আলী আহমেদ এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত চাঁদ আলী সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার এনায়েতপুর আশ্রয়ণ প্রকল্পের কালু সরদারের ছেলে। 

সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পেশকার মনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিলেন। 

মামলার অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে, ৯ বছর আগে উল্লাপাড়া উপজেলার এনায়েতপুর আশ্রয়ণ প্রকল্পের কালু সরদারের ছেলে চাঁদ আলীর সঙ্গে একই গ্রামের তাহমিনার বিয়ে হয়। একপর্যায়ে তাহমিনার সঙ্গে বাড়ির পার্শ্ববর্তী শহিদুল ইসলাম ও নাসিরের অবৈধ সম্পর্ক আছে বলে তাঁদের দুজনের স্ত্রী দাবি করেন। 

এ ঘটনার জেরে ২০১১ সালের ৩১ জুলাই রাতে শহিদুল ইসলাম ও নাসির তাহমিনাকে মারপিট করেন। পরে তাদের সহায়তায় স্বামী চাঁদ আলী তাহমিনাকে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করলে তিনি গুরুতর আহত হয়। পরে তাহমিনার পরিবারের সদস্যরা তাঁকে হাসপাতালে ভর্তি করলে ২০১১ সালের ৮ আগস্ট তাঁর মৃত্যু হয়। 

এ ঘটনায় নিহতের বাবা হানেফ আলী মোল্লা বাদী হয়ে উল্লাপাড়া থানায় মামলা করেন। মামলা চলাকালে ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন আদালত। সাক্ষ্য প্রমাণ শেষে আজ স্বামী চাঁদ আলীকে মৃত্যুদণ্ডের আদেশ দেন বিচারক।

বিএনপির বিজয়ের পেছনে হিন্দুদের বড় অবদান আছে: বিদ্যুৎমন্ত্রী

সিরাজগঞ্জে ট্রাক থেকে ৪০০ গ্যাস সিলিন্ডার লুট, গ্রেপ্তার ৩

ছেলের দাফনের কয়েক ঘণ্টা পর চলে গেলেন মা

কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: মামলা হলেও গ্রেপ্তার হননি ওয়ার্ড বয়, তদন্ত কমিটিও হয়নি

সিরাজগঞ্জে ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রস্তুতি, জড়িত সন্দেহে ৬ তরুণ আটক

নিখোঁজের চার দিন পর বালুচাপা অবস্থায় ভ্যানচালকের লাশ উদ্ধার

সিরাজগঞ্জে হাসপাতালে তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ, আত্মগোপনে ওয়ার্ড বয়

নারকেলগাছে ঝুলছিল বিদ্যুতায়িত পাপ্পুর মরদেহ

যমুনায় বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকার, গ্রেপ্তার ৫

অডিট চলাকালে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু, ৩ অডিট কর্মকর্তা পুলিশের হেফাজতে