হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

ধর্মের কারণে মানুষে মানুষে কোনো বিভাজন হয়নি: টুকু

সিরাজগঞ্জ প্রতিনিধি  

কামারখন্দের জামতৈল কালীবাড়িতে ইকবাল হাসান মাহমুদ। ছবি: আজকের পত্রিকা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ আসনের প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ধর্মের কারণে মানুষে মানুষে কোনো বিভাজন হয়নি। ধমনিতে যে রক্ত প্রবাহিত হয়, তার রং সবারই লাল, হিন্দু হোক বা মুসলিম। সেই রক্তের কোনো ভেদাভেদ নেই।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল কালীবাড়ি মহানাম যজ্ঞ ও লীলা কীর্তন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ইকবাল হাসান মাহমুদ বলেন, ‘শৈশবে আমরা উৎসবগুলো সবাই মিলে করতাম। তখন কখনো বুঝিনি কোনটা কার উৎসব। সময়ের সঙ্গে অনেক কিছু বদলেছে, কিন্তু আমার রাজনীতির মূল কথা হচ্ছে সম্প্রীতি।’

বিএনপি স্থায়ী কমিটির এই নেতা বলেন, ধর্মবিশ্বাসের বিষয়। সনাতন ধর্ম অনেক পুরোনো। তিনি যত দিন বেঁচে থাকবেন, তত দিন সবাইকে নিয়ে রাজনীতি করতে চান। সাম্প্রদায়িক সম্প্রীতি টিকিয়ে রাখাই তাঁর রাজনীতির মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, তিনি বিশ্বাস করেন সিরাজগঞ্জে সব ধর্মের মানুষ স্বাধীনভাবে বসবাস করে। মানবতার ধর্মই সবচেয়ে বড় ধর্ম বলে তিনি মনে করেন। এ সময় তিনি দেশ ও মানুষের শান্তির জন্য সবার কাছে প্রার্থনা চান।

এ সময় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

খেলার মাঠ ছোট হওয়ায় বাড়ছে মাদকাসক্তি: জ্বালানিমন্ত্রী

ব্যস্ত সিরাজগঞ্জের খামারিরা, ৩৫০ কোটি টাকার পশু বিক্রির আশা

সিরাজগঞ্জে উল্লাপাড়ায় দুগ্ধ সমিতির সাবেক ম্যানেজারকে কুপিয়ে হত্যা

কামারখন্দে শিয়ালের কামড়ে আহত অন্তত ১৫ জন

রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষে সিরাজগঞ্জে তিন দিনব্যাপী আয়োজন

সিরাজগঞ্জে জুয়ার আসর বসানোয় ২ জনের কারাদণ্ড

সিরাজগঞ্জে চাঁদাবাজির মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার, যুবলীগ নেতাসহ ১১ জনের নাম উল্লেখ

সিরাজগঞ্জে অটোরিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার

বেলকুচি পৌরসভার উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মানববন্ধন

সিরাজগঞ্জে ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে নারীর মৃত্যু