হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

গোপনে গৃহবধূর গোসলের ভিডিও, কারাগারে ২ যুবক

কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রতীকী ছবি

গোপনে গৃহবধূর গোসলের ভিডিও ধারণ করেন দুই বখাটে যুবক। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ওই গৃহবধূর কাছে ৫০ হাজার টাকা দাবি করেন তারা। অভিযোগ পেয়ে গতকাল বুধবার রাতে দুজনকে আটক করেছে যৌথবাহিনী।

ঘটনাটি ঘটে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার মাইজবাড়ি গ্রামে।

আটক ব্যক্তিরা হলেন–মাইজবাড়ি গ্রামের রাকিবুল হাসান মিস্টার (২৮) ও একই গ্রামের শামিম রেজা বাবু (২৬)।

এর আগে ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে কাজীপুর সেনা ক্যাম্পে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে থানায় অভিযোগপত্র জমা দিলে সেনাবাহিনী ও পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।

জানতে চাইলে কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম আজকের পত্রিকা বলেন, ‘ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা দাবি করছিলেন তারা। পরে সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগীর পরিবার। যৌথ অভিযানে আটকের পর তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

বসতবাড়ির আঙিনায় চাষ করা হচ্ছিল গাঁজার গাছ

বিএনপির বিজয়ের পেছনে হিন্দুদের বড় অবদান আছে: বিদ্যুৎমন্ত্রী

সিরাজগঞ্জে ট্রাক থেকে ৪০০ গ্যাস সিলিন্ডার লুট, গ্রেপ্তার ৩

ছেলের দাফনের কয়েক ঘণ্টা পর চলে গেলেন মা

কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: মামলা হলেও গ্রেপ্তার হননি ওয়ার্ড বয়, তদন্ত কমিটিও হয়নি

সিরাজগঞ্জে ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রস্তুতি, জড়িত সন্দেহে ৬ তরুণ আটক

নিখোঁজের চার দিন পর বালুচাপা অবস্থায় ভ্যানচালকের লাশ উদ্ধার

সিরাজগঞ্জে হাসপাতালে তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ, আত্মগোপনে ওয়ার্ড বয়

নারকেলগাছে ঝুলছিল বিদ্যুতায়িত পাপ্পুর মরদেহ

যমুনায় বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকার, গ্রেপ্তার ৫