হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

রিমান্ড শেষে সাবেক এমপি হেনরী ও তার স্বামী কারাগারে

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে যুবদল নেতা হত্যা মামলার রিমান্ড শেষে সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরী ও তার স্বামীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার পুলিশ তাদের আদালতে হাজির করে দুইটি হত্যা ও অস্ত্র মামলায় শোন অ্যারেস্টের আবেদন করেন। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ প্রদান করেন। 

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। 

তথ্যমতে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সিরাজগঞ্জে পুলিশের গুলিতে নিহত হন জেলা যুবদলের সহসভাপতি রঞ্জু, বিএনপি কর্মী আব্দুল লতিফ ও সুমন। এ ঘটনায় সাবেক এমপি জান্নাত আরা হেনরী ও তার স্বামী শামীম তালুকদার লাবুকে আসামি করে মামলা করেন ভুক্তভোগী পরিবার। এরপর থেকে হেনরী ও তার স্বামী পলাতক ছিলেন। 

গত ৩০ সেপ্টেম্বর মৌলভীবাজারের বর্শিছড়া থেকে তাদের গ্রেপ্তার করে র‍্যাব। পরে ২ অক্টোবর তাদের আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে আজ তাদের আদালতে হাজির করা হয়।

বিএনপির বিজয়ের পেছনে হিন্দুদের বড় অবদান আছে: বিদ্যুৎমন্ত্রী

সিরাজগঞ্জে ট্রাক থেকে ৪০০ গ্যাস সিলিন্ডার লুট, গ্রেপ্তার ৩

ছেলের দাফনের কয়েক ঘণ্টা পর চলে গেলেন মা

কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: মামলা হলেও গ্রেপ্তার হননি ওয়ার্ড বয়, তদন্ত কমিটিও হয়নি

সিরাজগঞ্জে ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রস্তুতি, জড়িত সন্দেহে ৬ তরুণ আটক

নিখোঁজের চার দিন পর বালুচাপা অবস্থায় ভ্যানচালকের লাশ উদ্ধার

সিরাজগঞ্জে হাসপাতালে তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ, আত্মগোপনে ওয়ার্ড বয়

নারকেলগাছে ঝুলছিল বিদ্যুতায়িত পাপ্পুর মরদেহ

যমুনায় বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকার, গ্রেপ্তার ৫

অডিট চলাকালে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু, ৩ অডিট কর্মকর্তা পুলিশের হেফাজতে