হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

ট্রেন লাইনচ্যুত: শিডিউল বিপর্যয়, তীব্র গরমে ভোগান্তি

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মালবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হওয়ায় বড় ধরনের শিডিউল বিপর্যয়ের আশঙ্কা করছে রেল কর্তৃপক্ষ। এদিকে বগি লাইনচ্যুত হওয়ায় ভোগান্তিতে পড়েছেন ঢাকা, রাজশাহী, খুলনাসহ উত্তরবঙ্গ ও দক্ষিণ বঙ্গের যাত্রীরা। 

বগি লাইনচ্যুতিতে উল্লাপাড়া মোহনপুর স্টেশনে আটক পড়েছে ভারত থেকে ছেড়ে আসা ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেস। ঢাকা থেকে ছাড়া পঞ্চগড়গামী একতা আটকা পড়েছে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপারে। 

একতা এক্সপ্রেসে উল্লাপাড়া অপেক্ষায় থাকা যাত্রী কনক হোসেন বলেন, ‘অনেক গরম। এর মধ্যে আমি অসুস্থ। এমন ঘটনায় এখন ভোগান্তির শেষ নেই। কখন যেতে পারব এর সঠিক সময়ও কেউ বলতে পারছে না।’ 

অন্য এক যাত্রী সোনিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘ঢাকা যাওয়ার জন্য স্টেশনে দীর্ঘ সময় ধরে বসে আছি। প্রচণ্ড গরমে জীবন শেষ। এই গরমে অপেক্ষা করতে থাকলে সবাই অসুস্থ হয়ে পড়ব।’ 

উল্লাপাড়া স্টেশন থেকে ১০০ গজ দূরে শুক্রবার দুপুর দেড়টার দিকে মালবাহী ট্রেনটি লাইনচ্যুত হয়। 

উল্লাপাড়া রেলস্টেশন পয়েন্টম্যান লিমন হোসেন জানান, বগি লাইনচ্যুত হওয়ায় ট্রেনের শিডিউলে বড় বিপর্যয় ঘটবে। মৈত্রী এক্সপ্রেস উল্লাপাড়া স্টেশন ছেড়ে যাওয়ার কথা ছিল দুপুর ১টা ২০ মিনিট। সেটি এখনো এখনো মোহনপুর স্টেশনে আটকে আছে। 

একতা এক্সপ্রেসের ১টা ২০ মিনিটে উল্লাপাড়া ছেড়ে যাওয়ার কথা ছিল। সেটিও আটকা পড়েছে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে। দুই ট্রেনের যাত্রীরাই চরম দুর্ভোগে পড়েছেন। শুধু এই ট্রেন দুটি নয়, আরও কয়েকটি ট্রেন শিডিউল বিপর্যয়ে পড়বে বলে জানান রেলস্টেশন পয়েন্টম্যান লিমন হোসেন।

আত্মসমর্পণ করা চরমপন্থীদের তথ্যে মিলল ১০৩ আগ্নেয়াস্ত্র

শীতের সবজিতে সম্ভাবনার হাতছানি, কৃষকের চিন্তা বাজারদর

সিরাজগঞ্জে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ২ ব্যবসায়ীকে জরিমানা

সিরাজগঞ্জে ফেনসিডিলের মামলায় ট্রাকচালক ও হেলপারের যাবজ্জীবন কারাদণ্ড

সিরাজগঞ্জে আত্মসমর্পণ করলেন তিন জেলার ৬৫ চরমপন্থী

সিরাজগঞ্জে আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফেরার অপেক্ষায় তিন জেলার ৭০ চরমপন্থী

যমুনা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

মহাসড়কে যুবলীগের ঝটিকা মিছিল, এএসআইসহ চার পুলিশ সদস্য প্রত্যাহার

সিরাজগঞ্জের কাজীপুর: মাঠের পর মাঠজুড়ে আমন ধানের ঘ্রাণ

সিরাজগঞ্জে মাদক মামলায় বাসচালকের যাবজ্জীবন