হোম > সারা দেশ > শেরপুর

চালকলের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে যুবক নিহত, আহত ১

শেরপুর প্রতিনিধি

চালকলের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে রাস্তার পাশে। ছবি: আজকের পত্রিকা

শেরপুরের ঝিনাইগাতীতে শ্যালো ইঞ্জিনচালিত ভ্রাম্যমাণ চালকলের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে চালক হোসাইন আলম (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাঁর সহকারী সুজন মিয়া (১৮)। আজ রোববার সকালে উপজেলার নলকুড়া ইউনিয়নের রাংটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হোসাইন আলম উপজেলার কাংশা ইউনিয়নের তাওয়াকোচা গ্রামের উদর আলীর ছেলে। আহত সুজন মিয়া একই গ্রামের ইন্তাজ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হোসাইন আলম দীর্ঘদিন ধরে শ্যালো ইঞ্জিনচালিত ভ্রাম্যমাণ চালকলের ব্যবসা করতেন। আজ সকালে বাড়ি থেকে চালকল নিয়ে সন্ধ্যাকুড়া এলাকার উদ্দেশে রওনা হন তিনি।

রাংটিয়া এলাকায় পৌঁছালে চালকলের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে পড়ে যায়। এতে চালক হোসাইন আলম ও তাঁর সহকারী সুজন মিয়া গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক হোসাইন আলমকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সুজন মিয়াকে উন্নত চিকিৎসার জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নূর মোহাম্মদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মসজিদ কমিটি নিয়ে বিরোধ, হামলায় বিএনপি নেতার মৃত্যু

শেরপুরে ইয়াবাসহ ইউনিয়ন বিএনপির সভাপতির ছেলে আটক

শেরপুরে পাগলা কুকুরের আক্রমণ, নারী-শিশুসহ আহত অর্ধশতাধিক

টাকা নিয়ে বিরোধে ঢাকায় খুন ঝিনুক, ড্রামে ভরে মরদেহ ফেলা হয় শেরপুরে: পিবিআই

শেরপুরে মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, সাড়ে চার ঘণ্টা মহাসড়ক অবরোধ

প্রার্থনায় মুখরিত গারো পাহাড়, মোমবাতি হাতে শোভাযাত্রায় হাজারো পুণ্যার্থী

শেরপুরে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রবাসফেরত যুবক নিহত, আহত ৪

নালিতাবাড়ীতে মাংসের তিন দোকানিকে জরিমানা

শ্রীবরদীতে ব্রিজের নিচে প্লাস্টিকের ড্রামে অজ্ঞাতনামা নারীর লাশ

উপহার নিয়ে বিরোধের জেরে নববধূকে হত্যার অভিযোগ, আটক স্বামী-শাশুড়ি