হোম > সারা দেশ > সাতক্ষীরা

ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগ, সাতক্ষীরায় স্কুলশিক্ষক আটক

সাতক্ষীরা প্রতিনিধি

প্রতীকী ছবি

সাতক্ষীরায় ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে এক শিক্ষককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার (১৯ মে) দুপুরে এই ঘটনা ঘটে।

আটক ওই শিক্ষক সদর উপজেলার একটি গ্রামের বাসিন্দা ও স্থানীয় একটি বিদ্যালয়ের শিক্ষক।

ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, গতকাল সোমবার নবম শ্রেণির ক্লাসে ওই শিক্ষকের বিরুদ্ধে ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হলে স্থানীয় বাসিন্দারা আজ মঙ্গলবার বিদ্যালয়ে আসেন। পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে উঠলে সদর থানা-পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে ওই শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায়।

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জাহিদুল আলম বলেন, ওই শিক্ষককে আটক করে থানায় আনা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করা হচ্ছে।

সুন্দরবনে বন কর্মকর্তার গুলিতে জেলে নিহতের অভিযোগ, ফরেস্ট স্টেশন ভাঙচুর বিক্ষুদ্ধ জনতার

সাতক্ষীরায় দুই সন্তানের জননীকে গলা কেটে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

ভিটেমাটি বিক্রি করে ছেলেকে লেবাননে পাঠিয়েছিলেন ভ্যানচালক সুরঞ্জন দাস

লেবাননে নিহত শফিকুল ও নাহিদের বাড়িতে মাতম, লাশ ফিরিয়ে আনার দাবি

পাটকেলঘাটায় ৬ ঘণ্টার ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু

সাতক্ষীরা: বেড়িবাঁধের ৪০ স্থানে তীব্র ভাঙন, ঝুঁকি

সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত

দুধ বেচে খরচ উঠছে না, হতাশ তালার খামারিরা

সাতক্ষীরায় কৃষককে কুপিয়ে হত্যা, লাশ ঘেরে ফেলে গেল দুর্বৃত্তরা

সুন্দরবনে ২০ জেলে ও মৌয়াল অপহরণ